ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৩ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
অক্ষয়কে নিয়ে যা বললেন কৃতি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 19 March, 2022, 7:47 PM

অক্ষয়কে নিয়ে যা বললেন কৃতি

অক্ষয়কে নিয়ে যা বললেন কৃতি

মুক্তির অপেক্ষায় অক্ষয় কুমার ও কৃতি স্যাননের ছবি ‘বচ্চন পাণ্ডে’। এই শুক্রবারই বড়পর্দায় আসছে এই ছবি। গত বছরটাও বেশ ভালোই কেটেছে কৃতির। ‘হাম দো হামারে দো’ এবং ‘মিমি’ দুটি ছবিই পছন্দ করেছে দর্শক। মিমি ছবির গুরুদায়িত্ব ছিল তাঁর কাঁধেই। সসম্মানে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। মিমির সাফল্যের পর বেশ কয়েকটি ছবির পর পর অফার পেয়েছেন কৃতি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলার মাঝেই বলিউডের লিঙ্গ বৈষম্য নিয়ে কথা বলেন কৃতি।


অক্ষয় কুমার ও কৃতি স্যানন

কৃতি বলেন, ‘বলিউডে এমন নায়কের সংখ্যা খুব কম যাঁরা অন্যদের সঙ্গে সমান সময় স্ক্রিন শেয়ার করেন। আমি এমন সমস্যার সম্মুখীন হয়েছি যখন কোনও একটি সিনেমায় আমার রোল ছিল ৬০% আর নায়কের স্ক্রিন টাইম ছিল ৪০%।

কেউই এই শর্তে রাজি হচ্ছিল না। তাই আমার মনে হয় যে, এই বিষয়ে পরিবর্তন আসা জরুরি। অতরঙ্গী রে ছবিতে অক্ষয় যা করেছে তা সত্যিই অনবদ্য। ছোট ছিল কিন্তু চরিত্রটি দারুন। বাকিদের মতো অক্ষয় নিরাপত্তাহীন নয়, ওঁ নিজের অংশটা সৎভাবে অভিনয় করে।’

মিমির সাফল্যের পর বদলে গেছে কৃতির কেরিয়ার। সাক্ষাৎকারে তিনি জানান, এখন নির্মাতারা তাঁকে জিগেস করছেন কী ধরনের রোল তিনি করতে চান। গ্রে শেডের চরিত্র করতে চান কৃতি। বচ্চন পাণ্ডের পর আরও বেশ কয়েকটি ছবি রয়েছে তাঁর হাতে।

‘আদিপুরুষ’ ছবিতে প্রভাস ও সইফ আলি খানের বিপরীতে দেখা যাবে তাঁকে। এছাড়াও হরর কমেডি ‘ভেরিয়া’তে বরুণ ধাওয়ানের সঙ্গে অভিনয় করবেন কৃতি। টাইগার শ্রফের বিপরীতে দেখা যাবে ‘গণপত’ ছবিতে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status