ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৩ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
কিয়ারার খোলামেলা সাহসী পোশাকের ছবি ভাইরাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 19 March, 2022, 7:49 PM

কিয়ারার খোলামেলা সাহসী পোশাকের ছবি ভাইরাল

কিয়ারার খোলামেলা সাহসী পোশাকের ছবি ভাইরাল

নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় কিয়ারা আদবানি। হালে বলিউডের এক পুরস্কার বিতরণি অনুষ্ঠানে তিনি হাজির হলেন, দারুণ সেজে। তাঁর পোশাক মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি নানা কারণে আলোচনায় কিয়ারা। তাঁর সৌন্দর্য, ফ্যাশন বোধ এবং বেশ কিছু সফল ছবিতে কাজ তো বটেই, তার পাশাপাশি কিয়ারা আলোচনায় এসেছেন সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে তাঁর প্রেমের সম্পর্কের কারণে। যদিও এই সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে এখনও দু’জনের কেউই স্বীকার করেননি। কিন্তু বলিউডের জোর খবর এই দু’জন নাকি চুটিয়ে প্রেম করছেন।

এহেন কিয়ারা আবার আলোচনায় তাঁ নতুন পোশাকের কারণে। সম্প্রতি একটি অনুষ্ঠানে তিনি হাজির হলেন বিশেষ ধরনের হলুদ পোশাকে। ডিজাইনার ধ্রুব কাপুরের তৈরি এই পোশাকে কিয়ারার ছবি তখনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। পরে লক্ষ্মী লেহর বলে এক সেলিব্রিটি স্টাইলিস্ট তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় দেন। একই সঙ্গে কিয়ারার Video-ও পোস্ট করেন তিনি। সেটিই পরে বেশি মাত্রায় Viral হয়ে যায়।

রবিবার সন্ধ্যায় বলিউডের তাবড় তারকারা হাজির হয়েছিলেন Fame Awards 2022-এর অনুষ্ঠানে। সেখানেই আগুন ছড়ান কিয়ারা। এই অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালনও করেছেন তিনি।

কিয়ারাকে সিনেমায় শেষ দেখা গিয়েছে ‘শেরশাহ’ ছবিতে। এর পরে তাঁ হাতে রয়েছে বেশ কয়েকটি ছবির কাজ। ‘ভুল ভুলাইয়া ২’, ‘গোবিন্দা নাম মেরা’, ‘যুগ যুগ জিও’ এখন মুক্তির অপেক্ষায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status