ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৩ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
খোলামেলা ড্রেসে উষ্ণতা ছড়ালেন এষা গুপ্তা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 19 March, 2022, 7:52 PM

খোলামেলা ড্রেসে উষ্ণতা ছড়ালেন এষা গুপ্তা

খোলামেলা ড্রেসে উষ্ণতা ছড়ালেন এষা গুপ্তা

এষা গুপ্তা বলিউডের অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী। একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন তিনি। ২০০৭ সালে ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ হয়েছিলেন অভিনেত্রী। মডেলিং দিয়েই বিনোদন জগতে নিজের কেরিয়ার শুরু করেছিলেন তিনি। পরবর্তীকালে অভিনয় জগতে পা রাখেন

২০১২’তে ক্রাইম থ্রিলার ‘জান্নাত ২’ ছবির হাত ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে ডেবিউ ঘটে তার। শুরুতেই নজর কেড়েছিলেন এষা। তিনি যে দর্শকমহলে অভিনেত্রী হিসেবে বেশ জনপ্রিয়, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। মডেল হিসেবেও তিনি যথেষ্ট পরিচিত।


বর্তমানের অভিনেত্রী হিসেবে নিজের সোশ্যাল মিডিয়া পাতায় ভালোই সক্রিয় অভিনেত্রী। নিজের একাধিক ছবি ও ভিডিও প্রায়ই শেয়ার করতে দেখা যায় তাকে। বেশিরভাগ সময়ই সাহসী লুকে দেখা মেলে অভিনেত্রীর। সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করা বেশিরভাগ ছবিতেই বোল্ড লুকে দেখা মেলে এষা গুপ্তার। সম্প্রতি তেমনি আরো একটি ছবি শেয়ার করেছেন তিনি, যা এই মুহূর্তে নেটিজেনদের মাঝে রীতিমতো ভাইরাল।

সম্প্রতি ইনস্টাগ্রামের পাতায় নিজের হট, বোল্ড লুক শেয়ার করেছেন এষা গুপ্তা। ছবিতে অভিনেত্রীকে একটি লাল রঙের ডিপ কাটিং ক্রপ টপে দেখা গিয়েছে। সাথে পরেছিলেন সাদা শর্টস। খোলা চুলে, নুড মেকাপে রীতিমতো লাস্যময়ী দেখাচ্ছিলো অভিনেত্রীকে। তার চোখে-মুখে ছিল আবেদনের ছোঁয়া। বুধবারই এই ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। ইতিমধ্যেই এই ছবি লাখো লাখো মানুষ পছন্দ করেছেন।

সম্প্রতি তার এই ছবি রীতিমতো উষ্ণতা ছড়িয়েছে গোটা সোশাল মিডিয়ায়। এটি দেখে মুগ্ধ হয়েছেন তার অগণিত ভক্তরা। অভিনেত্রী থেকে থেকেই নিজের প্রেমিকের সাথে একাধিক ছবি কিংবা রোড ট্রিপের একাধিক ঝলক শেয়ার করে থাকেন, যা দেখতে পছন্দ করেন তার অনুরাগীরা। খুব শীঘ্রই আশ্রম’এর পরবর্তী সিকুয়ালে দেখা মিলবে অভিনেত্রীর, তেমনটাই জানা গিয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status