ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
নড়াইলে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 5 April, 2022, 4:19 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 5 April, 2022, 4:21 PM

নড়াইলে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইলে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইলে মাদক মামলায় দুইজন কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সি মো.মশিয়ার রহমান রায় ঘোষণা করেন। দণ্ডাদেশ প্রাপ্ত আসামিদ্বয় হলেন নড়াইল সদর উপজেলার বাগডাঙ্গা গ্রামের গোবিন্দ পোদ্দার এর ছেলে মিলন পোদ্দার ও পাইকমারি গ্রামের মৃত কাজী বাবর আলীর ছেলে কাজী বদিয়ার রহমান। এছাড়াও তাদের উভয় কে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত। রায় ঘোষণার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা গেছে,গত ২০১৩ সালের ১৯ মার্চ লোহাগড়া থানা পুলিশ গোপন সংবাদ পান যে নড়াইল-ঢাকা গামী ঈগল পরিবহনের চেয়ার কোচ (ঢাকা মেট্রো-ব-১৪-৬৫১৪) যাত্রী বাহী বাসে ফেনসিডিল বহন করা হচ্ছে খবর পেয়ে পুলিশ কালনা ঘাট এলাকায় বট গাছের সামনে বাসটি দেখতে পায়,পরে বাসের চালক মিলন পোদ্দারের সীটের নিচে থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এসময় বাসের হেল্পার পালিয়ে যায়।

এরপর গাড়ি তল্লাশি করে ট্যাংকির উপর চেসিস এর সাথে বাধা দুটি কালো রঙের ব্যাগের একটি থেকে ৫৪ বোতল এবং অপর ব্যাগ থেকে ৬৪ বোতল এবং পৃথক ১ বোতল সহ মোট ১২৯ বোতল ফেন্সিডিল সহ আসামী মিলন পোদ্দার কে আটক করেন। পরে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। এছাড়া জব্দকৃত ফেনসিডিল রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে এবং তা বিধি মোতাবেক ধ্বংসের নির্দেশ দেন আদালত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status