ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
আশুলিয়ায় পিঁয়াজ ভর্তি ট্রাক থেকে ৩৮ হাজার পিস ইয়াবা উদ্ধার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 5 April, 2022, 4:35 PM

আশুলিয়ায় পিঁয়াজ ভর্তি ট্রাক থেকে ৩৮ হাজার পিস ইয়াবা উদ্ধার

আশুলিয়ায় পিঁয়াজ ভর্তি ট্রাক থেকে ৩৮ হাজার পিস ইয়াবা উদ্ধার

সাভারের আশুলিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পেয়াজ ভর্তি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ৩৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব। এসময় ট্রাকটি জব্দসহ আটক করা হয়েছে দুই মাদক কারবারিকে। মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে আশুলিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওয়াজেদ আলী র‌্যাব কর্তৃক মাদক উদ্ধারের বিষয়টি বিডি২৪ লাইভ ডটকম কে নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিক ভাবে তাদের পরিচয় জানায়নি পুলিশ। গত সোমবার সন্ধ্যায় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের সামনে থেকে ট্রাকটি জব্দসহ ২ জনকে আটক করা হয়।

পুলিশ জানায়, সন্ধ্যায় পেয়াজ ভর্তি পিকআপে করে ইয়াবা বহন করছিলো মাদক কারবারিরা। পরে র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জামগড়া এলাকায় অভিযান চালায়। এসময় একটি পিকআপে তল্লাশি চালিয়ে পেয়াজের ভিতর লুকিয়ে রাখা ৩৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব সদস্যরা।

এসময় আটক করা হয় পিকআপে থাকা দুইজনকে। জব্দ করা হয় মাদক কারবারে ব্যবহৃত পিকআপ ভ্যানটি। পরে রাতেই র‌্যাব মাদকসহ আসামিদের আশুলিয়া থানায় হস্তান্তর করেছে। এঘটনায় একটি মামলাও দায়ের হয়েছে। এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান ও পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ জিয়াউল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তাদের পাওয়া যায়নি।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status