ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
পাথরঘাটায় পরকীয়ার জেরে আত্মহত্যা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 5 April, 2022, 4:43 PM

পাথরঘাটায় পরকীয়ার জেরে আত্মহত্যা

পাথরঘাটায় পরকীয়ার জেরে আত্মহত্যা

বরগুনার পাথরঘাটায় জাকারিয়া (২৭) নামে এক ব্যাক্তি আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। জাকারিয়া উপজেলার বড়ইতলা ৫নং ওয়ার্ডের আব্দুল কুদ্দুস এর ছেলে। স্থানীয় ভাবে জানা যায়, মৃত জাকারিয়ার অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল সেই মেয়েকে নিয়ে তার নিজের বউর সাথে মনোমালিন্যর সৃষ্টি হয়। পরে রাগ করে জাকারিয়া কেএম সরকারি মাধ্যমিক সরকারি অনুদানের চাল, আটা বিক্রি করতে গেলে বিদ্যায়ের পুরাতন ভবনের ভিতরে বসে চাউলের পোকা মারা ঔষধ খায় বলে যানা যায়।

পরবর্তীতে তার সহকর্মী ইউসুফ ও জুবায়ের খবর পেয়ে অসুস্থ অবস্থায় জাকারিয়াকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জাকারিয়াকে মৃত ঘোষণা করে। তবে জাকারিয়ার শ্বশুর বাড়ি থেকে অভিযোগ উঠে তার পরকীয়া প্রেমিকার সাথে ঝগড়ার কারনে তিনি আত্মহত্যা করেন।

এ রিপোর্ট তৈরিকালে পাথরঘাটা থানা পুলিশকে খবর দেওয়া হলে এসআই মোঃ সহিদুল ইসলাম স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশের সুরতহাল ও ময়না তদন্তের জন্য লাশকে থানায় নিয়ে আসার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো প্রস্তুতি চলছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে আরও বিস্তারিত জানা যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status