ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ওয়ার্নার বাংলায় বললেন, ‘কেমন আছ? আমি তোমাকে ভালোবাসি!’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 11 April, 2022, 4:35 PM

ওয়ার্নার বাংলায় বললেন, ‘কেমন আছ? আমি তোমাকে ভালোবাসি!’

ওয়ার্নার বাংলায় বললেন, ‘কেমন আছ? আমি তোমাকে ভালোবাসি!’

আইপিএল খেলতে গিয়ে অজি ব্যাটার ডেভিড ওয়ার্নারের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের।  তার জন্যই বাংলা শিখেছিলেন ওয়ার্নার।

২০১৬ সালে জীবনে প্রথম আইপিএল খেলতে গিয়েছিলেন সেখানে তার সামর্থ্যের সবটুকু পাওয়ার জন্য অধিনায়ক ডেভিড ওয়ার্নার আর কোচ টম মুডি উদ্যোগী হয়ে বাংলা ভাষা শেখা শুরু করে দিয়েছিলেন, যেন মুস্তাফিজের সঙ্গে সহজে ভাব বিনিময় করা যায়।

গতবার রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলেছেন মুস্তাফিজ, সেখানেও ফ্র্যাঞ্চাইজিটি নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলায় পোস্ট করত।

মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান ঘুরে মুস্তাফিজ এবার দিল্লিতে। আবারো একজোট হয়েছেন প্রিয় বন্ধু ডেভিড ওয়ার্নারের সঙ্গে, যিনি হায়দরাবাদ ছেড়ে এবার নাম লিখিয়েছেন একই ফ্র্যাঞ্চাইজিতে।

দুজনের কারণে দিল্লিতেও এবার বাংলা ভাষার ‘প্রসার’ দেখা গেল।

গতকাল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলতে নেমেছিলেন মুস্তাফিজ-ওয়ার্নাররা। সামাজিক যোগাযোগমাধ্যমে সে ম্যাচের আগে একটা ভিডিও পোস্ট করে দিল্লি ক্যাপিটালস। সেখানে দেখা যাচ্ছিল, বাংলা ভাষায় একজন সতীর্থের সঙ্গে দলীয় বাসে হাসি-মশকরা করছেন ওয়ার্নার। কোন সতীর্থ, সেটা অবশ্য বোঝা যায়নি। হয়তো মুস্তাফিজই হবেন!

ভিডিওতে দেখা গেল, ওয়ার্নার বলছেন, ‘হেই বাডি (বন্ধু)! হাউ আর ইউ? কেমন আছ? আমি তোমাকে ভালোবাসি! গুড টু সি ইউ (তোমাকে দেখে খুশি হলাম)’।

দিল্লির গতকালের প্রতিপক্ষ কলকাতার মানুষও বাংলাতেই কথা বলেন, সেদিকে উদ্দেশ্য করে ওয়ার্নারের পোস্টে দিল্লির ক্যাপশনটাও হয়েছে মানানসই, ‘ওয়ার্নারের পক্ষ থেকে দুই দলের সমর্থকদের জন্য একটা বার্তা। অসাধারণ একটা ম্যাচের অপেক্ষায় কলকাতা নাইট রাইডার্স!’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status