ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
রণবীর-আলিয়ার প্রাক্তনরা বিয়েতে কী কী উপহার দিলেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 18 April, 2022, 11:56 AM
সর্বশেষ আপডেট: Monday, 18 April, 2022, 2:30 PM

রণবীর-আলিয়ার প্রাক্তনরা বিয়েতে কী কী উপহার দিলেন

রণবীর-আলিয়ার প্রাক্তনরা বিয়েতে কী কী উপহার দিলেন

বিয়ে করেছেন বলিউড তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। পরিবার ও কাছের মানুষদের সঙ্গে নিয়েই বিয়ে করেন তারা। রিসেপশনে কাছের বন্ধুদের এমনকি প্রাক্তনদেরও আমন্ত্রণ জানিয়েছিলেন নবদম্পতি। দিয়েছেন নানা উপহার। জেনে নেওয়া যাক প্রাক্তনদের কাছ থেকে বিয়েতে কী কী উপহার পেয়েছেন রণবীর-আলিয়া। আলিয়াকে একটি জনপ্রিয় ব্র্যান্ডের হ্যান্ডব্যাগ উপহার দিয়েছেন সিদ্ধার্থ, যার মূল্য ৩ লক্ষ।

নবদম্পতিকে এক জোড়া হাতঘড়ি উপহার দিয়েছেন দীপিকা পাড়ুকোন। সেই দুটি ঘড়ির দাম ১৫ লক্ষ টাকা। রণবীরের প্রাক্তন যিনি ঘটনাচক্রে আলিয়ার প্রিয় বন্ধুও ছিলেন সেই ক্যাটরিনা কাইফ আলিয়াকে একটি প্ল্যাটিনামের ব্রেসলেট উপহার দিয়েছেন, যার দাম ১৪.৫ লক্ষ। প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গেও একসময় নাম জড়িয়েছিল রণবীর কাপুরের। বিয়েতে আলিয়াকে একটি হিরের নেকলেস উপহার দিয়েছেন পিগি চোপস। যার দাম ৯ লক্ষ।

বরুণ ধাওয়ানের সঙ্গে আলিয়ার অনস্ক্রিন রসায়ন দুর্দান্ত, সেই রসায়নের প্রভাব নাকি একসময় বাস্তবের জীবনেও পড়েছিল। বরুণ আলিয়াকে বিয়েতে একটি জুতো উপহার দিয়েছেন। যার দাম ৪ লক্ষ টাকা

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status