ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
মোসাদ্দেককে আর বোলিং না দেওয়ার কারণ জানালেন অধিনায়ক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 4 July, 2022, 1:45 PM

মোসাদ্দেককে আর বোলিং না দেওয়ার কারণ জানালেন অধিনায়ক

মোসাদ্দেককে আর বোলিং না দেওয়ার কারণ জানালেন অধিনায়ক

ব্রেন্ডন কিং ও নিকোলাস পুরান যখন দারুণ ব্যাটিংয়ে ক্যারিবীয়দের সংগ্রহটা এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, তখন বোলিংয়ে এসে পুরানকে সাজঘরে পাঠান মোসাদ্দেক হোসেন। ‍উইন্ডিজ ইনিংসের ওই ১৩তম ওভারটিতে উইকেট-মেডেন আদায় করে নেন মোসাদ্দেক। তবে ওই ওভারের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাঁকে আর আক্রমণে আনেননি মাহমুদ উল্লাহ রিয়াদ। ম্যাচ শেষে এর কারণ জানালেন অধিনায়ক।


মোসাদ্দেককে কেন আর বোলিংয়ে আনা হয়নি? এমন প্রশ্নের জবাবে মাহমুদ উল্লাহ বলেন, ‘মোসাদ্দেককে আমি অবশ্যই বোলিং করাতাম। কিন্তু রভম্যান পাওয়েল যখন ব্যাটিং করছিল, যেহেতু দুজনই ডানহাতি ব্যাটসম্যান। মাঠটা ওইপাশে একটু ছোটও ছিল। এজন্য আমি রিস্কটা নিইনি। তাসকিনকে বোলিংয়ে আনি আমি। ওই পাশে  সাকিব বোলিং করছিল। ’


সাকিব-আফিফদের প্রসংশাও করেছেন অধিনায়ক, ‘সাকিব খুবই ভালো ব্যাটিং করেছে। তবে আমার মনে হয় যে, বোলিংয়ে সম্ভবত আমরা কয়েকটা ওভারে বেশি রান দিয়ে ফেলেছি। আফিফ–সাকিবের জুটিটা গুরুত্বপূর্ণ ছিল, যেটা আমাদের একটা মোমেন্টাম দিয়েছিল। শেষ দিকে সাকিব পরপর কয়েকটা বাউন্ডারি মারল। মোসাদ্দেক আসলো, ১৫-১৬ রানের ছোট্ট একটা ক্যামিও খেলল। উইকেট খুব ভালো ছিল। তারপরও বোলিংটা যদি আমরা আরেকটু ভালো করতে পারতাম, লক্ষ্যটা যদি আরেকটু কম হতো তাহলে ভালো হতো। ’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status