ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
ড্যাফোডিল ইউনিভার্সিটির পুষ্টি ও খাদ্য প্রকৌশল'র সাথে 'এইচডিআরসি' সমঝোতা
নতুন সময় প্রকিবেদক
প্রকাশ: Monday, 4 July, 2022, 4:59 PM

ড্যাফোডিল ইউনিভার্সিটির পুষ্টি ও খাদ্য প্রকৌশল'র সাথে 'এইচডিআরসি' সমঝোতা

ড্যাফোডিল ইউনিভার্সিটির পুষ্টি ও খাদ্য প্রকৌশল'র সাথে 'এইচডিআরসি' সমঝোতা

গবেষণা অধ্যয়ন, অ্যাসাইনমেন্ট এবং প্রকল্পগুলিকে শক্তিশালী এবং ত্বরান্বিত করার লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পুষ্টি ও খাদ্য প্রকৌশল বিভাগ (এন এফ ই) একসাথে কাজ করার জন্য মানব উন্নয়ন গবেষণা কেন্দ্রের (এইচডিআরসি) সাথে একটি সমঝোতা স্মারক ৪ জুলাই ২০২২ বিশ্ববিদ্যালয়ের আমিনুল ইসলাম হলে স্বাক্ষর করেছে।

ডিআইইউ-এর পুষ্টি ও খাদ্য প্রকৌশল বিভাগের (এনএফই) সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ফৌজিয়া আক্তার এবং মানব উন্নয়ন গবেষণা কেন্দ্রের (এইচডিআরসি) পরিচালক (অর্থ ও প্রশাসন) ফয়সাল এম আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

চুিক্ত স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস.এম. মাহবুব উল হক মজুমদার।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালযের রেজিস্ট্রার প্রফেসর ড. এ.কে.এম. ফজলুল হক, এলাইড হেলথ সায়েন্সস অনুষদের ডীন  প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ সহযোগী ডীন প্রফেসর ড. মোঃ বেল্লাল হোসেন এবং মানব উন্নয়ন গবেষণা কেন্দ্রের (এইচডিআরসি) উপ-পরিচালক (গবেষণা) মোঃ ফজলে রাব্বি, উপস্থিত ছিলেন।

এউ চুক্তির উদ্দেশ্য হল বিভিন্ন গবেষণা অধ্যয়ন/অ্যাসাইনমেন্ট/প্রকল্পগুলি সম্পূর্ণ করতে পারস্পরিক সহযোগিতা , কাজের  ভাগাভাগি ও বিনিময় নিশ্চিত করার পাশাপাশি যাতে একে অপরের উন্নয়নে সহায়তা প্রদান করতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status