ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
জাকার্তায় জিএসডিসি ২০২৬-এ ডিআইইউর এসডিজি উদ্যোগ তুলে ধরলেন ড. সবুর খান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 24 June, 2026, 4:50 PM

জাকার্তায় জিএসডিসি ২০২৬-এ ডিআইইউর এসডিজি উদ্যোগ তুলে ধরলেন ড. সবুর খান

জাকার্তায় জিএসডিসি ২০২৬-এ ডিআইইউর এসডিজি উদ্যোগ তুলে ধরলেন ড. সবুর খান

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত গ্লোবাল সাসটেইনেবল ডেভেলপমেন্ট কংগ্রেস (জিএসডিসি) ২০২৬-এ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) এসডিজি বাস্তবায়ন ও উচ্চশিক্ষা উদ্যোগ তুলে ধরেছেন বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান।

মঙ্গলবার (২৩ জুন) “ড্রাইভিং চেঞ্জ: হাউ সাউথ এশিয়ান হায়ার এডুকেশন পাওয়ারস দ্য এসডিজিস” শীর্ষক সেশনে সভাপতিত্ব করেন তিনি। এতে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় নেতা, নীতিনির্ধারক, গবেষক ও টেকসই উন্নয়ন বিশেষজ্ঞরা অংশ নেন।

সেশনে ড. সবুর খান টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা এবং ডিআইইউর শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন।

তিনি বলেন, ভবিষ্যৎ উপযোগী গ্র্যাজুয়েট তৈরি, উদ্যোক্তা সৃষ্টি, গবেষণার কার্যকর ব্যবহার এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব গড়ে তোলায় বিশ্ববিদ্যালয়গুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

ড. সবুর খান ডিআইইউর এসডিজি ৪ (গুণগত শিক্ষা) ও এসডিজি ১৭ (অংশীদারিত্ব) বাস্তবায়নে অবদানের কথা তুলে ধরে বলেন, শিক্ষা, ডিজিটাল উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা ও সামাজিক সম্পৃক্ততার মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি টেকসই উন্নয়নে কাজ করছে।

অনুষ্ঠানটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে আরও অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ভবিষ্যৎ গঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময়ের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status