|
চবিতে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি
নতুন সময় প্রতিনিধি
|
![]() চবিতে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৬টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ফরহাদ হোসেন হল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সংগঠনের প্রতিটি জনশক্তিকে অন্তত একটি করে গাছ রোপণ ও তার পরিচর্যার আহ্বান জানানো হয়। সংগঠন সূত্রে জানা যায়, জুন মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এর আওতায় শাখা ছাত্রশিবির আম, আমড়া ও লিচুসহ বিভিন্ন মৌসুমি ফলজ গাছের চারা রোপণ করে। পাশাপাশি রোপণ করা গাছগুলো বড় না হওয়া পর্যন্ত নিয়মিত পরিচর্যার ওপরও গুরুত্বারোপ করা হয়। শাখা ছাত্রশিবিরের সভাপতি ও চাকসুর ভিপি ইব্রাহীম হোসেন রনি বলেন, "ছাত্রশিবির প্রতিবছর এ ধরনের আয়োজন করে থাকে। প্রতিষ্ঠালগ্ন থেকেই সবাইকে উদ্বুদ্ধ করতে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে। আমাদের প্রত্যেক জনশক্তি যেন অন্তত একটি করে গাছ রোপণ করে। শুধু গাছ লাগালেই হবে না, সেটির পরিচর্যাও করতে হবে। আমাদের ক্যাম্পাসে অনেক গাছ থাকলেও ফলজ গাছের সংখ্যা কম। গাছ লাগালে শিক্ষার্থীরা মৌসুমে ফলও পাবে। একই সঙ্গে ক্যাম্পাস আরও সবুজ হয়ে উঠবে।" প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস. এম. ফরহাদ বলেন, "ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকেই মাসব্যাপী এ কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। প্রত্যেক জনশক্তি তার সক্ষমতা অনুযায়ী গাছ রোপণ করবে। অনেক থানা শাখা বাগান করছে, আবার অনেকে ছাদবাগানও গড়ে তুলেছে। আমরা তাদের পুরস্কৃত করে থাকি। থানা শাখাগুলো বড় বা ছোট যার যতটুকু সামর্থ্য, সে অনুযায়ী বাগান করার চেষ্টা করছে।" তিনি আরও বলেন, "একটি সংগঠন হিসেবে নিজস্ব অর্থায়নে এ ধরনের উদ্যোগ বাংলাদেশে বিরল। এটি শুধু এক বছরের কর্মসূচি নয়, প্রতিবছরই বাস্তবায়ন করা হয়। শুধু ঢাকা বা চট্টগ্রাম নয়, সারা দেশেই এ কর্মসূচি চলছে। আমরা দেশের প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণের আহ্বান জানাই। এতে জলবায়ুজনিত বিভিন্ন সমস্যা মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।" |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
