ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৭ জুন ২০২৬ ৩ আষাঢ় ১৪৩৩
বাকৃবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় নবীনবরণ ৬ জুলাই
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 17 June, 2026, 8:33 PM

বাকৃবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় নবীনবরণ ৬ জুলাই

বাকৃবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কেন্দ্রীয় নবীনবরণ ৬ জুলাই

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের (লেভেল-১, সিমেস্টার-১) শিক্ষার্থীদের ক্লাস আগামী ৭ জুলাই থেকে শুরু হবে। এর আগে ৬ জুলাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয়ভাবে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হবে।

বুধবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের শিক্ষা বিষয়ক শাখার এডিশনাল রেজিস্ট্রার কৃষিবিদ ড. ফারুক আহম্মদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। একই দিনে অনুষদভিত্তিক ও হলভিত্তিক ওরিয়েন্টেশন কার্যক্রমও সম্পন্ন করা হবে। পরদিন ৭ জুলাই থেকে সব অনুষদের নিয়মিত ক্লাস শুরু হবে।

নবাগতদের হলে উঠার বিষয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, কেন্দ্রীয় ওরিয়েন্টেশনের আগের দিন অর্থাৎ ৫ জুলাই সকাল থেকে নবাগত শিক্ষার্থীরা নিজ নিজ হলে উঠতে পারবেন। ওরিয়েন্টেশনের আগে মাইগ্রেশনের মাধ্যমে বিভাগ পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের লটারির মাধ্যমে হল বরাদ্দ দিয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠানের দিন বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস বন্ধ থাকবে এবং নির্ধারিত কোনো পরীক্ষা থাকলে তা স্থগিত করা হবে।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো শহীদুল হক বলেন, 'আগামী ৬ জুলাই আমাদের কেন্দ্রীয় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হবে। প্রতি বছরের মতো শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনেই নবীনবরণ আয়োজনের পরিকল্পনা রয়েছে। যদিও বর্তমানে মিলনায়তনের সংস্কারকাজ চলছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন করে অনুষ্ঠান সফলভাবে আয়োজন করা সম্ভব হবে।'

উল্লেখ্য, বাকৃবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের স্বশরীরে ভর্তি কার্যক্রম ২৬-২৯ এপ্রিল অনুষ্ঠিত হয়। এ বছর ৬টি অনুষদে মোট এক হাজার ৬ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status