ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
প্যারোলে মুক্তি পেয়ে শপথে যাচ্ছেন দুই কাউন্সিলর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 5 July, 2022, 11:05 AM

প্যারোলে মুক্তি পেয়ে শপথে যাচ্ছেন দুই কাউন্সিলর

প্যারোলে মুক্তি পেয়ে শপথে যাচ্ছেন দুই কাউন্সিলর

প্যারোলে মুক্তি পাওয়া দুই কাউন্সিলরসহ শপথ নিতে যাচ্ছেন কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র ও কাউন্সিলররা।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মঙ্গলবার (৫ জুলাই) সকাল সাড়ে ১১টায় তাদের শপথ নেয়ার কথা রয়েছে। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তাদের শপথবাক্য পড়াবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিবালয়ের স্থানীয় সরকার শাখা সিটি করপোরেশন-১ শাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

কুমিল্লার জেলা প্রশাসক কামরুল হাসান জানান, প্যারোলে মুক্তি নিয়ে দুই কাউন্সিলরও বাকিদের সঙ্গে শপথ নেবেন। ওই দুজন হলেন ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর একরাম হোসেন বাবু। তারা কুমিল্লা কারাগার থেকে পুলিশের পাহারায় ঢাকা যাবেন।

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ বলেন, ৫ জুলাই কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের শপথে যোগ দিতে দুজন কাউন্সিলরের প্যারোলে মুক্তির নথি পেয়েছি। সকালে পুলিশের দায়িত্বে তাদের মুক্তি দেওয়া হবে। আবার নির্দিষ্ট সময় পর কারাগারে পাঠানো হবে।

২০২১ সালের ১৩ অক্টোবর কুমিল্লার নানুয়ারদিঘির পারে পূজামণ্ডপে কোরআন শরিফ রাখার ঘটনায় করা মামলায় গত ২১ জুন তাদের কারাগারে পাঠায় আদালত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status