ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
অভিনেত্রীর সঙ্গে হোটেলে নরেশ বাবু, হাতেনাতে ধরলেন স্ত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 5 July, 2022, 12:15 PM

অভিনেত্রীর সঙ্গে হোটেলে নরেশ বাবু, হাতেনাতে ধরলেন স্ত্রী

অভিনেত্রীর সঙ্গে হোটেলে নরেশ বাবু, হাতেনাতে ধরলেন স্ত্রী

আবাসিক হোটেলে এক অভিনেত্রীর সঙ্গে হাতেনাতে ধরা পড়লেন দক্ষিণের প্রবীণ অভিনেতা কৃষ্ণের ছেলে এবং বর্তমান সুপারস্টার মহেশ বাবুর ভাই নরেশ বাবু। স্ত্রী রাম্যার কাছে ধরা খাওয়ার পর বেশ হেনস্তার শিকার হয়েছেন দক্ষিণী এই অভিনেতা।

রোববার (৩ জুলাই) মহিশূরের একটি হোটেলে অভিনেত্রী পবিত্রা লোকেশের সঙ্গে ছিলেন নরেশ বাবু। তখনই সেখানে পৌঁছে যান তার স্ত্রী রাম্যা। এরপরই ঘটে তুলকালাম কাণ্ড! আর এ নিয়ে একটি ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ভিডিওতে দেখা যায়, লিফটের কাছে গিয়ে স্ত্রীর সঙ্গে মজা করছেন নরেশ। আর এতেই মেজাজ হারিয়ে স্বামীর দিকে তেড়ে যান স্ত্রী রাম্যা। স্বামী ও তার প্রেমিকাকে জুতাপেটা করতে উদ্ধত হন তিনি। এ সময় পুলিশ অফিসাররা তাকে আটকানোর চেষ্টা করেন।

গত কয়েক দিন ধরেই নরেশ বাবুকে নিয়ে সরব রয়েছে মিডিয়াগুলো। অভিনেত্রী পবিত্রা লোকেশকে গোপনে বিয়ে করেছেন- এমন খবরও ছড়িয়ে পড়ে।

তবে বর্তমান স্ত্রীকে ডিভোর্স না দিয়েই তিনি কীভাবে বিয়ে করলেন- এ নিয়ে জল ঘোলা হতে থাকে। এর মধ্যেই এক ভিডিও বার্তায় নরেশ এটিকে ভুয়া খবর বলে দাবি করেন।

ভিডিও বার্তায় নরেশ জানান, তার স্ত্রী রাম্যাই এসব ভিত্তিহীন খবর রটাচ্ছে। একই কথা জানান অভিনেত্রী পবিত্রা লোকেশও।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status