ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
কারও নামে গরুর নামকরণ ঠিক নয়: ওমর সানী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 6 July, 2022, 11:17 AM
সর্বশেষ আপডেট: Wednesday, 6 July, 2022, 11:20 AM

কারও নামে গরুর নামকরণ ঠিক নয়: ওমর সানী

কারও নামে গরুর নামকরণ ঠিক নয়: ওমর সানী

ক্রেতাদের কাছে আকর্ষণীয় করতে বড় আকারের গরুগুলোকে ‘বস’, ‘রাজাবাবু’, ‘টাইগারবাবু’, ‘ডন’, ‘কালামানিক’সহ নানা ধরনের নাম দিয়ে থাকেন খামারিরা।

কেউ কেউ আবার মানুষের নামেও নামকরণ করে থাকেন। উদ্দেশ্য একটাই, ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ।

তবে মানুষের নামে কোরবানির গরুর নামকরণ ঠিক নয় বলে মন্তব্য করেছেন ঢাকাই ছবির নব্বই দশকের নম্বর ওয়ান হিরো ওমর সানী।

মঙ্গলবার (৫ জুলাই) মধ্যরাতে ফেসবুকে নিজের একটি ছবি পোস্ট করে ওমর সানী লিখেছেন, ‘পবিত্র কোরবানির গরুর নাম কারও নামের সঙ্গে নামকরণ ঠিক নয়। ইসলামের সঙ্গে যায় না।’

নায়কের পরামর্শ, ‘আফ্রিকাতে কিংবা বাংলাদেশে কিছু হায়েনা আছে, তাদেরকে ওই নামগুলো ট্রান্সফার করেন।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status