ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
নায়িকাকে জড়িয়ে না ধরার শর্তে হলিউডে কাজ করবেন অনন্ত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 11 July, 2022, 1:52 PM

নায়িকাকে জড়িয়ে না ধরার শর্তে হলিউডে কাজ করবেন অনন্ত

নায়িকাকে জড়িয়ে না ধরার শর্তে হলিউডে কাজ করবেন অনন্ত

ঢাকাই সিনেমার আলোচিত প্রযোজক ও চিত্রনায়ক অনন্ত জলিল। আজ দেশের ১০৭টি সিনেমা হলে মুক্তি পেয়েছে তার ১২০ কোটি বাজেটের সিনেমা ‘দিন দ্য ডে’। এতে তার বিপরীতে এতে অভিনয় করছেন আফিয়া নুসরাত বর্ষা। অনন্ত জলিলের বিশেষ দিক হলো সিনেমার নায়িকা। মূলত স্ত্রী বর্ষা ছাড়া কারো সঙ্গে  কাজ করেন না অনন্ত। শুধু কাজ নয়, বর্ষার বাইরে অন্য কোনও নায়িকা নিয়ে চিন্তাও করেন না এই চিত্রনায়ক। এটি নিয়ে অনেকবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। এই বিষয়টি আবারও মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার (বাংলা) খবরে।


গণমাধ্যমটির পক্ষ থেকে অনন্ত জলিলকে প্রশ্ন করা হয়- আপনি তো বর্ষা ছাড়া কোনো নায়িকার সঙ্গে অভিনয় করেন না। যদি আপনাকে প্রয়োজন হয়, হলিউডের কোনও নায়িকার সঙ্গে অভিনয় করতে বলা হয়? কাকে বেছে নেবেন?


জবাবে অনন্ত জলিল বলেন, আসলে ঐ ধরনের ম্যুভি করলে তো তেমন ফিগারই দরকার। আমি অ্যাঞ্জেলিনা জোলির পারিশ্রমিক সার্চ করে দেখেছি। কম করে তিনি ১৫ মিলিয়ন ডলার নেন। এই ধরনের কাজ তো আর হবে না।


আরও একটি প্রশ্নের উত্তরে অনন্ত জলিল বলেন, অ্যাঞ্জেলিনা জোলি শুধু আমার না; সারা পৃথিবীর পছন্দের নায়িকা অ্যাঞ্জেলিনা জোলি। যদি গল্প ঐ ধরনের হয়। নায়িকাকে বুকে জড়ায়ে ধরতে হবে না বা নায়িকার সঙ্গে রোমান্টিক ঐ ধরনের ঘনিষ্ঠ দৃশ্য না থাকে, তাহলে চিন্তা করবো। আর আমরা আদার ব্যাপারি হয়ে জাহাজের খবর নিতে চাই না। যদি আমরা কখনো হলিডের ম্যুভি করার চিন্তা করি, আমাদের নানা ব্যবসা বাণিজ্য আছে। আমি যদি করার চেষ্টা করি, আল্লাহতায়ালার দয়ায় সেটা পারবো। যেহেতু গোটা ওয়ার্ল্ডে আমার একটা পরিচিতি আছে। যদিও আমারা আমেরিকার ওয়ালমার্টসহ বড় বড় বায়ারদের সঙ্গে কাজ করি, তারাও সিনেমায় প্রোডিউস করে। আমাদের নেক্সট প্রোজেক্ট আপনাদের মাধ্যমে বলি, আমাদের নেক্সট প্রোজেট হলো, দ্য লাস্ট হোপ। এটা আমরা নরওয়ের সঙ্গে যৌথ প্রযোজনায় করছি। যেহেতু আমার পরিচিতি আছে ইউরোপ আমেরিকা, কানাডা, তুরস্কে; আমি কিন্তু চাইলে ঐ ধরনের কাজ আল্লাহতায়ালার দয়ায় করতেই পারি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status