ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
ওমিক্রন বিএফ.৭ এর উপসর্গগুলি কী কী?
ঠান্ডা লাগা ভেবে করোনার নতুন উপরূপ এড়িয়ে যাচ্ছেন?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 24 December, 2022, 9:00 PM

ঠান্ডা লাগা ভেবে করোনার নতুন উপরূপ এড়িয়ে যাচ্ছেন?

ঠান্ডা লাগা ভেবে করোনার নতুন উপরূপ এড়িয়ে যাচ্ছেন?

নতুন করে মাথাচাড়া দিয়ে উঠছে করোনা ভাইরাসের নতুন উপরূপ ওমিক্রন বিএফ.৭। চিনে ইতিমধ্যে অনেকেই আক্রান্ত হয়েছেন এই ভাইরাসে। চিনের সেই উপরূপের খোঁজ পাওয়া গিয়েছে ভারতেও। আক্রান্তরা গুজরাত এবং ওড়িশার বাসিন্দা।

করোনা নিয়ে সতর্ক কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ইতিমধ্যে একটি বৈঠকে দেশের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে। বুধবার কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রীর ডাকা বৈঠকে বলা হয়, দেশে করোনা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণেই রয়েছে। তা সত্ত্বেও করোনা পরিস্থিতির দিকে প্রতিনিয়ত নজর রাখা প্রয়োজন। নতুন আক্রান্ত, নতুন প্রজাতি, ভাইরাসের প্রকৃতির দিকে বাড়তি নজর রাখার সিদ্ধান্ত হয়েছে কেন্দ্রের বৈঠকে।

গবেষকরা জানাচ্ছেন, এই ভাইরাস খুব দ্রুত ছড়িয়ে পড়ে। আরটিপিসিআর পরীক্ষাতেও শনাক্ত করা সম্ভব হয় না। ফলে এখনও যাঁরা করোনা টিকাপ্রাপ্ত নন, তাঁদের কিন্তু এই নতুন উপরূপের দ্বারা সংক্রমিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা। এ ছাড়া ডায়াবিটিস, কিডনির রোগ বা অন্য কোনও কো-মর্বিডিটি থাকলে এই পরিস্থিতিতে সতর্ক থাকতে বলা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে।

শীতকাল মানেই সর্দিকাশি, জ্বরের মরসুম। কমবেশি সকলেই এই সমস্যায় ভুগছেন। ঠান্ডা লেগেছে মানেই যেমন করোনা নয়, তেমনই ঠান্ডা লাগলেও তা সাধারণ ভেবে এড়িয়ে যাওয়া এই পরিস্থিতিতে কিন্তু বুদ্ধিমানের কাজ হবে না। সুরক্ষিত থাকতে তাই সবচেয়ে আগে জেনে নেওয়া জরুরি ওমিক্রন বিএফ.৭-এর উপসর্গগুলির ব্যাপারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status