|
প্রতারণার টাকায় মিরপুরে চার বাড়ি
নতুন সময় ডেস্ক
|
|
প্রতারণার টাকায় মিরপুরে চার বাড়ি মিজানের বিরুদ্ধে সাতটি মামলার তথ্য পাওয়া গেছে। একাধিকবার গ্রেপ্তার হয়েছেন তিনি। কিছুদিন কারাভোগ করে জামিনে বেরিয়ে ফের প্রতারণায় মেতে ওঠেন। দেশের প্রায় প্রতিটি জেলায় তাঁর প্রতিনিধি আছে। তাঁরা নিরীহ মানুষদের ফুসলিয়ে ঢাকায় মিজানের কাছে নিয়ে আসেন। কারও কাছে ক্লিনিক ব্যবসার কথা বলে, কারও ভবনের ছাদে নেটওয়ার্কের টাওয়ার বানানোর কথা বলে কিংবা তিন তাসের খেলার ছলনায় টাকা হাতিয়ে নেন তাঁরা। মিরপুরের ১১ নম্বর সেকশনে 'ই' ব্লকের ১৪ নম্বর লেনের ১০ নম্বর হোল্ডিংয়ে দোতলা বাড়িতে সপরিবারে বাস করেন মিজান। বাড়ির নিচে কয়েকটি দোকানঘর করে ভাড়া দেওয়া হয়েছে। বাড়ির পাশের কয়েকজনের কাছে তাঁর সম্পর্কে জিজ্ঞাসা করতেই একজন সিসি ক্যামেরা দেখিয়ে বলেন, মিজানের বাড়ির চারপাশে ক্যামেরা স্থাপন করা। নানা অপরাধে জড়িত থাকার কারণে তাঁর বাসার আশপাশে কে অবস্থান করছে, তা পর্যবেক্ষণ করেন তিনি। সিসি ক্যামেরার সঙ্গে তাঁর মোবাইল ফোনের সংযোগ আছে। সর্বশেষ উত্তরা পশ্চিম থানায় লুৎফুর রহমান নামে এক ভুক্তভোগীর দায়ের করা মামলায় গত ১১ নভেম্বর মিজান ও তাঁর স্ত্রীসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লুৎফুর রহমানের বাড়ি বগুড়া জেলায়। ক্লিনিকের ব্যবসা করার কথা বলে মিজান ও তাঁর সহযোগীরা ৯০ লাখ টাকা আত্মসাৎ করেছেন তাঁর কাছ থেকে। এ অভিযোগে তিনি গত ১০ নভেম্বর উত্তরা পশ্চিম থানায় মামলা করেন। এ ছাড়াও রাজধানীর উত্তরা পশ্চিম থানায় আরও দুটি, মিরপুর মডেল থানায় একটি, দারুস সালাম থানায় একটি এবং ভোলা সদর থানায় একটি মামলা রয়েছে মিজানের বিরুদ্ধে। ঢাকার আদালতেও একটি মামলা করেছেন এক ভুক্তভোগী। ![]() প্রতারণার টাকায় মিরপুরে চার বাড়ি ডিবির ওয়ারী বিভাগের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান সমকালকে বলেন, প্রতারক চক্রটির মূল হোতা মিজান। গুলশান-উত্তরা এলাকায় দামি ফ্ল্যাট ভাড়া নিয়ে অফিস বানিয়ে প্রতারণা করেন তাঁরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ইরিব্লকের সেচ মোটর চুরির ঘটনায় থানায় মামলা;গ্রেফতার-২
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
সাজেকও বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
