ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
 জানুয়ারিতেই তিনটি শৈত্যপ্রবাহ, যা বলছে আবহাওয়া দফতর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 3 January, 2023, 10:04 AM

 জানুয়ারিতেই তিনটি শৈত্যপ্রবাহ, যা বলছে আবহাওয়া দফতর

 জানুয়ারিতেই তিনটি শৈত্যপ্রবাহ, যা বলছে আবহাওয়া দফতর

জানুয়ারি দেশের সবচেয়ে শীতলতম মাস হিসেবে পরিচিত। তবে চলতি বছরের জানুয়ারি অন্যান্য বছরের তুলনায় কিছুটা উষ্ণ থাকলেও এ মাসে দেশের ওপর দিয়ে তিনটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে কোনো শৈত্যপ্রবাহেই তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে না বলে জানানো হয়েছে।

রোববার (১ জানুয়ারি) আবহাওয়া অধিদফতরের বিশেষজ্ঞ কমিটি দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে।

এদিন আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমিটির নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভপতিত্ব করেন অধিদফতরের পরিচালক ও বিশেষজ্ঞ কমিটির চেয়ারম্যান মো. আজিজুর রহমান।

তিনি বলেন, গত মাসের তুলনায় জানুয়ারিতে স্বাভাবিকের চেয়ে কিছুটা কম বৃষ্টিপাত হতে পারে। তবে এ মাসে কমপক্ষে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি মাঝারি ধরনের শৈত্যপ্রবাহও রয়েছে। এছাড়া জানুয়ারি মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।


তিনি আরও বলেন, এ মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি বা ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশা কখনও কখনও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এছাড়া জানুয়ারি মাসে দেশের সব প্রধান নদ-নদীতে স্বাভাবিক পানি প্রবাহ বিরাজমান থাকার পাশাপাশি দৈনিক গড়ে ৫ থেকে ৭ ঘণ্টা সূর্যকিরণ থাকতে পারে বলেও জানান এই কর্মকর্তা।

এদিকে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, নওগাঁ, পঞ্চগড়, যশোর ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের বেশিরভাগ জেলায় আগামী দুই থেকে তিনদিন মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status