ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৭ আগস্ট ২০২৬ ১২ ভাদ্র ১৪৩৩
হাম: আরও ৫ জনের মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 27 August, 2026, 6:21 PM

হাম: আরও ৫ জনের মৃত্যু

হাম: আরও ৫ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের প্রাণ গেছে। এই সময়ে ৯৫৬ জন হামের উপসর্গ ও ৭৫ জন হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর বৃহস্পতিবার জানিয়েছে, মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন ঢাকা বিভাগের, দুজন সিলেট বিভাগের হাসপাতালে ভর্তি ছিলেন।

এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৫৬ জনের মৃত্যু হল। এর বাইরে ৯৯ জনের মৃত্যু হয়েছে, যাদের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল।

অপর দিকে হাম নিয়ে হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ১৮ হাজার ৭২৬ জনে। আর হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৪৩৭ জনে।

এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৮৩ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৪৫ জন। এছাড়া রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৬৪, বরিশালে ৫১, ময়মনসিংহে ৭৪, খুলনায় ৩৩ ও রংপুর বিভাগে ১৪ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীর মধ্যে ঢাকা বিভাগে ২৮৩ জন, রাজশাহীতে ১৫, সিলেটে ১০৪, চট্টগ্রামে ২৫০, বরিশালে ১১৭, ময়মনসিংহে ৪০, খুলনায় ৩৯ ও রংপুর বিভাগে ১৬ জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status