ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৪ বৈশাখ ১৪৩৩
এক মাস না যেতেই মন্ত্রিপরিষদ সচিব কবির অবসরে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 3 January, 2023, 1:14 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 4 January, 2023, 9:29 AM

এক মাস না যেতেই মন্ত্রিপরিষদ সচিব কবির অবসরে

এক মাস না যেতেই মন্ত্রিপরিষদ সচিব কবির অবসরে

এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। ২০১৮ সাল থেকে ২০২২ পর্যন্ত তিনি সরকারের সিনিয়র সচিব হিসেবে পানিসম্পদ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন।এরপর তিনি মন্ত্রিপরিষদ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব নেন।

নতুন মন্ত্রিপরিষদ সচিবের কর্মজীবন

মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্ব পাওয়া মাহবুব হোসেন ২০২২ সালের ২ জানুয়ারি থেকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিবও ছিলেন।

বিসিএস (প্রশাসন) ক্যাডারের অষ্টম ব্যাচের কর্মকর্তা মাহবুব হোসেন। তিনি ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর সিভিল সার্ভিসে যোগ দেন।

চাকরি জীবনের বিভিন্ন সময়ে তিনি বাণিজ্য মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগের সহকারী/সিনিয়র সহকারী সচিব, উপসচিব, যুগ্মসচিব এবং অতিরিক্ত সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া তিনি সচিবের একান্ত সচিব, পরিকল্পনা প্রতিমন্ত্রীর একান্ত সচিব, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি প্রশিক্ষক, স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উপ-প্রধান (জেন্ডার), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের পরিচালক (উন্নয়ন ও পরিকল্পনা) পদেও দায়িত্ব পালন করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status