|
স্মার্ট এর সাথে এমটিবিএল এর ক্যাশ ম্যানেজমেন্ট চুক্তি
নতুন সময় প্রতিবেদক
|
![]() স্মার্ট এর সাথে এমটিবিএল এর ক্যাশ ম্যানেজমেন্ট চুক্তি স্মার্ট টেকনোলজিস (বিডি) লি: এর পক্ষে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম এবং এমটিবিএল এর পক্ষে প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও সৈয়দ মাহবুবুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী, স্মার্ট টেকনোলজিস এর ক্যাশ ম্যানেজমেন্টে এমটিবিএল এর 'এমটিবি ই ব্যাংক ক্যাশ ম্যানেজমেন্ট সার্ভিসেস' ব্যবহৃত হবে। ফলে, স্মার্ট এর ক্যাশ লেনদেনগুলো আগের অনেক বেশি অটোমেটেড হবে। চুক্তি সম্পর্কে মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, "আমরা দীর্ঘদিন ধরে এমটিবিএল এর মাধ্যমে লেনদেন করে আসছি। এখন পর্যন্ত ব্যাংকটির সেবায় আমরা খুবই সন্তুষ্ট। আমরা আশা করবো, 'এমটিবি ই ব্যাংক' সেবা আমাদের অর্থনৈতিক কার্যক্রমকে আরো বেশি দ্রুততর করতে সক্ষম হবে। পাশাপাশি এখন থেকে আমাদের কাস্টমার এবং চ্যানেল পার্টনারগনের সাথে আমাদের আর্থিক লেনদেন আগের অনেক বেগবান হবে। ফলে উভয় পক্ষের অনেক মূল্যবান সময় সাশ্রয় হবে।" অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিস এর পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন চীফ ফাইনান্সিয়াল অফিসার মো. ফরহাদ হোসেন এবং অর্থ বিভাগের জেনারেল ম্যানেজার মো. জাকির হোসেন। এদিকে, এমটিবিএল এর পক্ষে প্রতিষ্ঠানটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিবিও মো. খালিদ মাহমুদ খান, ডিভিশনাল হেড অব ডব্লিউবিডি১ মোহাম্মদ মামুন ফারুক, হেড অব ক্যাশ ম্যানেজমেন্ট এন্ড ট্রানজেকশন ব্যাংকিং আশিক ইকবাল খান সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
