ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩
সাসটেইনেবল ফাইন্যান্সে আন্তর্জাতিক স্বীকৃতি পেল আইপিডিসি ফাইন্যান্স
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 1 September, 2026, 5:45 PM

সাসটেইনেবল ফাইন্যান্সে আন্তর্জাতিক স্বীকৃতি পেল আইপিডিসি ফাইন্যান্স

সাসটেইনেবল ফাইন্যান্সে আন্তর্জাতিক স্বীকৃতি পেল আইপিডিসি ফাইন্যান্স

টেকসই প্রকল্পে অর্থায়নের মাধ্যমে শিল্প ও ব্যবসায়িক প্রবৃদ্ধিতে অবদান রাখার স্বীকৃতি হিসেবে ‘আউটস্ট্যান্ডিং সাসটেইনেবল প্রজেক্ট ফাইন্যান্সিং’ পুরস্কার পেয়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। গ্লোবাল সাসটেইনেবল ফাইন্যান্স কনফারেন্স (জিএসএফসি) ২০২৬-এ ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (ইওএসডি) আয়োজিত ‘কার্লসরুহে সাসটেইনেবল ফাইন্যান্স অ্যাওয়ার্ডস’-এর আওতায় আইপিডিসিকে এ পুরস্কার দেওয়া হয়।

ফিলামেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের একটি শিল্প প্রকল্পে আইপিডিসি ফাইন্যান্সের এসএমই অর্থায়ন উদ্যোগের জন্য এ স্বীকৃতি দেওয়া হয়েছে। দায়িত্বশীল অর্থায়নের মাধ্যমে কীভাবে শিল্পপ্রতিষ্ঠানের ব্যবসায়িক সম্প্রসারণ ও টেকসই প্রবৃদ্ধিতে সহায়তা করা যায়, এ উদ্যোগ তার একটি উদাহরণ হিসেবে বিবেচিত হয়েছে।

টেকসই অর্থায়নে উল্লেখযোগ্য উদ্যোগ ও অবদানের স্বীকৃতি হিসেবে ‘কার্লসরুহে সাসটেইনেবল ফাইন্যান্স অ্যাওয়ার্ডস’ প্রদান করা হয়। দায়িত্বশীল অর্থায়নের মাধ্যমে টেকসই অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা আর্থিক প্রতিষ্ঠান ও প্রকল্পগুলোকে এ পুরস্কারের আওতায় সম্মানিত করা হয়।

আইপিডিসি ফাইন্যান্সের চেয়ারম্যান আরিফুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস অনুষ্ঠানে অংশ নেন এবং প্রতিষ্ঠানটির পক্ষে পুরস্কার গ্রহণ করেন।

পুরস্কার অর্জন উপলক্ষ্যে আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, আউটস্ট্যান্ডিং সাসটেইনেবল প্রজেক্ট ফাইন্যান্সিং’ পুরস্কার পেয়ে আমরা আনন্দিত। টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধির জন্য অর্থায়নকে কার্যকরভাবে কাজে লাগানোর যে লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি, এই স্বীকৃতি সেই প্রচেষ্টাকে আরও উৎসাহিত করবে। ফিলামেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের সঙ্গে আমাদের অর্থায়ন অংশীদারিত্ব শিল্পোন্নয়নে অবদান রাখা এবং দায়িত্বশীল ব্যবসায়িক চর্চায় এগিয়ে থাকা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করার প্রতি আমাদের অঙ্গীকারের প্রতিফলন।

আইপিডিসি ফাইন্যান্সের চেয়ারম্যান আরিফুল ইসলাম বলেন, টেকসই উন্নয়ন আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ। আন্তর্জাতিক এই স্বীকৃতি দায়িত্বশীল অর্থায়নের মাধ্যমে ব্যবসা ও উদ্যোক্তাদের এগিয়ে নিতে আমাদের প্রচেষ্টার স্বীকৃতি। আমরা বিশ্বাস করি, এসএমই ও শিল্পপ্রতিষ্ঠানগুলোকে সঠিকভাবে অর্থায়ন করা গেলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও টেকসই ও অন্তর্ভুক্তিমূলক হবে।

এসএমই ও শিল্পপ্রতিষ্ঠানের জন্য টেকসই অর্থায়ন এবং দায়িত্বশীল ঋণসেবা নিশ্চিত করতে আইপিডিসি ফাইন্যান্সের ধারাবাহিক উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি এই পুরস্কার। এর মাধ্যমে দেশের শিল্প ও ব্যবসা খাতের প্রবৃদ্ধিতে অবদান রাখার পাশাপাশি টেকসই অর্থায়নের মাধ্যমে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত ইতিবাচক প্রভাব তৈরির প্রতি প্রতিষ্ঠানটির অঙ্গীকার আরও দৃঢ় হলো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status