ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬ ● ৮ কার্তিক ১৪৩৩
জঙ্গিবাদ ও মাদকমুক্ত জীবন গড়তে শপথ নিলেন বাগমারার ৮ শত শিক্ষার্থী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 4 February, 2023, 2:40 PM

জঙ্গিবাদ ও মাদকমুক্ত জীবন গড়তে শপথ নিলেন বাগমারার ৮ শত শিক্ষার্থী

জঙ্গিবাদ ও মাদকমুক্ত জীবন গড়তে শপথ নিলেন বাগমারার ৮ শত শিক্ষার্থী

রাজশাহীর বাগমারায় সালেহা ইমারত ফাউন্ডেশনের উদ্যোগে ২০২২ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার সকালে এ উপলক্ষে ভবানীগঞ্জ নিউমার্কেট মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮১৫ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয় সালেহা ইমারত ফাউন্ডেশনের পক্ষ থেকে। 

জঙ্গিবাদ ও মাদকমুক্ত জীবন গড়তে শপথ নিলেন বাগমারার ৮ শত শিক্ষার্থী

জঙ্গিবাদ ও মাদকমুক্ত জীবন গড়তে শপথ নিলেন বাগমারার ৮ শত শিক্ষার্থী


সংবর্ধনায় আগত জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা অনুষ্ঠানের আয়োজক সালেহা ইমারত ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি’র সাথে সাথে শপথ বাক্য পাঠ করেন। সামনে হাত তুলে এক সাথে সবাই বলেন, মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব ও সংবিধানের প্রতি অনুগত থাকিব। দেশ ও জাতির প্রয়োজনে জীবন উৎসর্গ করিব। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বপ্নের উন্নত সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। বাবা-মা ও শিক্ষকদের পরামর্শ সর্বদা মানিয়া চলিব। 

জীবনের শেষ দিন পর্যন্ত বাবা-মায়ের প্রতি অনুগত থাকিব। যে কোন দুঃখ কষ্ট গ্লানি পরাজয় ও প্ররোচনায় জঙ্গিবাদ ও মাদক হইতে বিরত থাকিব। জীবনের কোন অবস্থাতেই মাদক স্পর্শ করিব না। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজশাহী বোর্ডের সচিব হুমায়ন কবীর সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status