|
বাগমারার কাদারবিলে বিষ প্রয়োগে মাছ নিধন
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাগমারার কাদারবিলে বিষ প্রয়োগে মাছ নিধন বিলের মৎস্যচাষ প্রকল্পের দায়িত্বশীল ব্যক্তিরা জানান, এলাকার লোকজনদের নিয়ে বিলের প্রায় ২০০০ বিঘা জমি নিয়ে প্রকল্পের মাধ্যমে মাছচাষ করে আসছিলেন। বিলের ৩৬টি কুয়াতে (গভীর ছোট আকৃতির পুকুর) বোয়াল, আইড়, শৈলসহ বিভিন্ন জাতের দেশীয় মাছ সংরক্ষণ করা হয়। বেশি দাম ও পরবর্তীতে চাষের জন্য মাছগুলো সেখানে সংরক্ষণ করা হয়েছিল। গতকাল শুক্রবার রাতের কোনো এক সময়ে দুস্কৃতিকারীরা কয়েকটি কুয়াতে বিষ প্রয়োগ করে। আজ শনিবার সকালে কুয়ায় থাকায় মাছগুলো মরে ভেসে ওঠে। পরে বিষয়টি টের পান প্রকল্পের লোকজন। প্রকল্পের কোষাধ্যক্ষ জয়নাল আবেদিন বলেন, স্থানীয় কিছু দুস্কৃতিকারীরা তাঁদের মাছচাষকে ব্যাহত ও ক্ষতিগ্রস্ত করার জন্য সেখানে বিষ দিয়ে প্রায় ২৫ লাখ টাকার মাছ মেরে ফেলেছে। এই বিষয়ে থানায় অভিযোগ করা হবে বলে জানিয়েছেন। থানার ওসি আমিনুল ইসলাম বলেন, এই বিষয়ে এখনো কোনো মামলা বা অভিযোগ হয়নি। হলে ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল করিম বলেন, এটা অমানবিক কাজ। বিলগুলোতে মাছচাষের ফলে অনেক দেশীয় প্রজাতির মাছ রক্ষা হয়।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
