ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
সেই উপহারের গাড়ি আনতে গিয়ে মামলা খেলেন হিরো আলম!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 7 February, 2023, 7:12 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 7 February, 2023, 7:35 PM

সেই উপহারের গাড়ি আনতে গিয়ে মামলা খেলেন হিরো আলম!

সেই উপহারের গাড়ি আনতে গিয়ে মামলা খেলেন হিরো আলম!

বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে আশরাফুল আলম ওরফে হিরো আলমকে জরিমানা ও মামলা করেছে পুলিশ। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে তাকে এ জরিমানা ও মামলা করে হাইওয়ে পুলিশ।

জেলার চুনারুঘাট উপজেলার এক শিক্ষকের দেওয়া উপহারের গাড়ি আনতে যাচ্ছিলেন হিরো আলম। পথে বেপারোয়া গতিতে গাড়ি চালানোর কারণে মামলার আওতায় এলেন তিনি।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুল ইসলাম জানান, শায়েস্তাগঞ্জ থানার সামনে মহাসড়কে সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৮০ কিলোমিটার। কিন্তু হিরো আলমের টয়োটা ফিল্ডার গাড়িটি ৯০ কিলোমিটার গতিতে যাচ্ছিল। এ সময় গাড়িটি আটকের পর ২৫ হাজার টাকার মামলা দেওয়া হয়েছে।

বগুড়া-৪ ও ৬ আসনের উপনির্বাচনের আগের দিন ফেসবুক লাইভে আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গাড়ি উপহার দেয়ার ঘোষণা দিয়েছিলেন এক শিক্ষক। অবশেষে সব আলোচনা-সামলোচনার অবসান ঘটিয়ে হিরো আলমের হাতে নিজের ৬ লাখ টাকা দামের নোহা গাড়ি উপহার হিসেবে তুলে দিয়েছেন হবিগঞ্জের সেই শিক্ষক।

ওই শিক্ষকের নাম এম মুখলিছুর রহমান। তিনি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের হাজী আবদুল জব্বার জি এল একাডেমি অ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক। গত ৩১ জানুয়ারি ফেসবুক লাইভে এসে তিনি হিরো আলমকে নিজের ব্যবহৃত নোহা মাইক্রোবাসটি উপহার দেয়ার ঘোষণা দেন।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টায় হিরো আলম হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় পৌঁছালে তাকে অভ্যর্থনা জানায় ভক্তরা। পরে তার গাড়ি নিয়ে চলে যান শিক্ষক মুখলিছুর রহমানের বাড়ি চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামে। সেখানে খাওয়া-দাওয়া ও আনুষ্ঠানিকতা শেষে হিরো আলমকে নিজের গাড়ির চাবি বুঝিয়ে দেন শিক্ষক মুখলিছুর রহমান। এসময় শিক্ষকের বাড়িতে হিরো আলমকে এক নজর দেখতে ভিড় জমান শত শত গ্রামবাসী ও ভক্তরা।

ফুলবা‌ড়ি গ্রা‌মের তরুণ‌ জোবা‌য়ের ব‌লেন, ‘এত দিন মু‌খে মু‌খে শুনে আস‌ছি হি‌রো আল‌মের নাম। আজ তাকে সরাসরি দেখ‌তে আসছি এ গ্রা‌মে।’

সেই উপহারের গাড়ি আনতে গিয়ে মামলা খেলেন হিরো আলম!

সেই উপহারের গাড়ি আনতে গিয়ে মামলা খেলেন হিরো আলম!

শিক্ষক মুখলিছুর রহমান এক প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি ওয়াদা করেছিলাম, নির্বাচনে হিরো আলম জয়ী হন বা না হন পরের দিন আমার বাড়িতে আসলে আমি গাড়িটি তার হাতে তুলে দেবো। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার সমালোচনা করেছেন। এতে আমি খুব কষ্ট পেয়েছি। আমি সিলেটবাসীর সম্মান ক্ষুণ্ণ করতে দেবো না। সম্মানের সঙ্গে আমি হিরো আলমকে গাড়িটি তুলে দিতে পেরে খুশি।’

তিনি আরও বলেন, ‘হিরো আলম ভাই আমার বাড়িতে এসেছেন আমার আর পাওয়ার কিছু নেই। পরে তিনি হিরো আলমকে জড়িয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন।’

গাড়ির চাবি হাতে পাওয়ার পর হিরো আলম বলেন, আমার ভাই ভালোবেসে আমাকে গাড়ি উপহার দিয়েছেন। আমি এই গাড়ি গ্রহণ করলাম। পরে হিরো আলম গাড়িটি নিজে না নিয়ে দেশের সাধারণ মানুষের কল্যাণের জন্য অ্যাম্বুলেন্স বানিয়ে সেবা করার উদ্দেশ্য দান করে দেন। যে কোনো অসহায় মানুষ এ অ্যাম্বুলেন্সের সেবা গ্রহণ করতে পারবে।

এদিকে ঢাকা থেকে হবিগঞ্জের চুনারুঘাটে আসার পথে ওভার স্পিট থাকায় হিরো আলমের গাড়ির নামে মামলা দিয়েছে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উলুকান্দি এলাকায় গাড়িটি আটক করে মামলা দেয়া হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম ভূঁইয়া জানান, আশরাফুল আলম হিরোকে বহনকৃত গাড়িটি হাইওয়ে দিয়ে ওভার স্পিডে চলছিল। এসময় দায়িত্বরত পুলিশ গাড়িটি আটক করে। পরে ২ হাজার ৫০০ টাকা জরিমানা নিয়ে গাড়িটি ছেড়ে দেয়া হয়।

গত ৩১ জানুয়ারি ফেসবুক লাইভে নিজের ব্যবহৃত মাইক্রোবাসের সামনে দাঁড়ানো অবস্থায় ওই শিক্ষকের ৩ মিনিট ৪৮ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

প্রথম দিকে বিষয়টি গুরুত্ব দেননি হিরো আলম। যোগাযোগও করেননি। কয়েক দিন পর আবার আক্ষেপ প্রকাশ করে ভিডিও দেন ওই শিক্ষক। এরপর যোগাযোগ করেন হিরো আলম। অবশেষে সেই গাড়ি আনতে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) হবিগঞ্জে পৌঁছান তিনি।

হিরো আলম ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে একতারা প্রতীকে মাত্র ৮৩৪ ভোটে পরাজিত হয়ে দেশব্যাপী আলোচনার জন্ম দিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status