ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
বান্দরবানে র‌্যাব-‘জঙ্গি’ গোলাগুলি চলছে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 7 February, 2023, 11:30 AM

বান্দরবানে র‌্যাব-‘জঙ্গি’ গোলাগুলি চলছে

বান্দরবানে র‌্যাব-‘জঙ্গি’ গোলাগুলি চলছে

বান্দরবানের রুমায় রেমাক্রী পাংশা ইউনিয়নের দুর্গমাঞ্চলেে র‌্যাবের সঙ্গে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ও জঙ্গিদের গোলাগুলি চলছে।

মঙ্গলবার ভোর থেকে এ গোলাগুলি শুরু হয়। এখনো থেমে থেমে গোলাগুলি চলছে।

র‌্যাব ও আইনশৃঙ্খলা বাহিনী জানায়, থানচি উপজেলার সীমান্তবর্তী রুমা উপজেলার রেমাক্রী পাংশা ইউনিয়নের দুর্গমাঞ্চলের পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ও জঙ্গিদের আস্তানায় অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন  (র‌্যাব)।  এ সময় অস্ত্রধারী র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ে সন্ত্রাসীরা। এ সময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।

বিভিন্ন সূত্রের তথ্যমতে, নব্য জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার সদস্যদের অর্থের বিনিময়ে পাহাড়ের দুর্গমাঞ্চলে বিভিন্ন স্থানে জঙ্গি প্রশিক্ষণে সহযোগিতা করে আসছে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)। ইতোমধ্যে র‌্যাবের অভিযানে পাহাড়ের রুমা, রোয়াংছড়ি, থানচি উপজেলা থেকে ১২ জঙ্গি এবং ১৪ কেএনএফ সদস্যকে যৌথবাহিনী আটক করেছে। সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে নিহত এক কেএনএফ সদস্যের লাশও উদ্ধার করা হয়েছে। পাওয়া গেছে সন্ত্রাসীদের ব্যবহৃত বিভিন্ন অস্ত্রও।

ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈন জানান, সকালে র‌্যাবের অভিযানের সময় হঠাৎ করে কুকি চিন ও জঙ্গিরা গুলি চালালে র‌্যাবও পাল্টা গুলি চালায়। এখনো গুলিবিনিময় চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status