ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
এইচএসসির ফলাফল আজ, বেলা সাড়ে ১১টায় ফলাফল প্রকাশ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 8 February, 2023, 9:58 AM

এইচএসসির ফলাফল আজ, বেলা সাড়ে ১১টায় ফলাফল প্রকাশ

এইচএসসির ফলাফল আজ, বেলা সাড়ে ১১টায় ফলাফল প্রকাশ

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আজ বুধবার। বেলা সাড়ে ১১টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে এই ফলাফল প্রকাশ করা হবে।

শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন, সকাল ১০টায় প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হবে। এরপর দুপুর সাড়ে ১২টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তথ্য জানাবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

কীভাবে ফলাফল মিলবে

কীভাবে ফলাফল সংগ্রহ করা যাবে, তা গত সোমবার জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। বোর্ড জানিয়েছে, তাদের অধীন প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল বোর্ডের ওয়েবসাইটে রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন দিয়ে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে। আর ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

খুদে বার্তায় যেভাবে জানা যাবে ফলাফল

ফলাফল প্রকাশের পর খুদে বার্তার মাধ্যমেও জানা যাবে। এ জন্য প্রথমে HSC লিখে বোর্ডের নাম (প্রথম তিন অক্ষর), রোল, বছর টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে (যেমন HSC Dha 123456 2022 send to 16222)। অন্য শিক্ষা বোর্ডগুলোর ফলাফলও একইভাবে জানা যাবে। শুধু বোর্ডের নাম পরিবর্তন করতে হবে।

এইচএসসির ফলাফল জানা যাবে যেভাবে
এইচএসসির ফলাফল আজ, বেলা সাড়ে ১১টায় ফলাফল প্রকাশ

এইচএসসির ফলাফল আজ, বেলা সাড়ে ১১টায় ফলাফল প্রকাশ


করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় গত বছরের ৬ নভেম্বর সারা দেশে স্বাভাবিক পরিবেশে শুরু হয়েছিল এইচএসসি ও সমমানের পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখের কিছু বেশি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status