ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
কাভার্ড ভ্যান চাপায় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 19 April, 2026, 8:50 PM

কাভার্ড ভ্যান চাপায় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

কাভার্ড ভ্যান চাপায় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে স্কুল ছুটির পর বন্ধুদের সঙ্গে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার আনসার রোড-শ্রীপুর আঞ্চলিক সড়কের কেওয়া পূর্ব খণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম তানভীর ইসলাম আরিয়ান (৮)। সে দিনাজপুর জেলার সজল ইসলামের ছেলে। বাবা-মায়ের সঙ্গে শ্রীপুর উপজেলার কেওয়া বাজারের দক্ষিণ পাশে ফখরুদ্দিন টেক্সটাইল সংলগ্ন শফিকুল ইসলামের ভাড়া বাসায় বসবাস করত। তানভীর স্থানীয় কেওয়া পূর্ব খণ্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববারও বিদ্যালয় ছুটির পর বন্ধুদের সঙ্গে হেঁটে বাড়ি ফিরছিল তানভীর। স্কুল থেকে কিছুটা দূরে কলমউদ্দিন চেয়ারম্যানের বাড়ির কাছে সড়কের পাশে দাঁড়িয়ে বাবার জন্য অপেক্ষা করছিল সে। এ সময় তার সামনে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যান হঠাৎ পেছনের দিকে সরতে গেলে শিশুটি চাকায় পিষ্ট হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তানভীরকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) লুৎফর রহমান জানান, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। দুর্ঘটনার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status