ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
সালেহা ইমারত চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা শনিবার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 8 February, 2023, 10:41 AM

সালেহা ইমারত চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা শনিবার

সালেহা ইমারত চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু সেবা শনিবার

রাজশাহীর বাগমারায় সালেহা-ইমারত চ্যারিটেবল ফাউন্ডেশন বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম পরিচালিত করছেন। এই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রত্যন্ত অ লের চিকিৎসা বি ত রোগী সহ উপজেলার বিভিন্ন এলাকার হাজারো চক্ষু রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা প্রদান করা হয়। 

প্রতি বছর শিকদারীর সালেহা-ইমারত মেডিকেল সেন্টারে তিন দিন ব্যাপি চক্ষু সেবা কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। যে সকল রোগীর চোখে ছানি পড়া প্রথমে তাদেরকে অপারেশনের জন্য বাছাই করা হয়। অন্য রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান এবং ব্যবস্থাপত্র দেওয়া হবে। নির্বাচিত রোগীদের বিনামূল্যে কৃত্রিম লেন্স সংযোজনের জন্য ফাউন্ডেশনের নিজস্ব ব্যবস্থাপনায় মেডিকেলে নিয়ে যাওয়া হয়। 

শনিবার সকালে (১১ ফেব্রুয়ারি) বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রমের উদ্বোধন করবেন সালেহা-ইমারত চ্যারিটেবল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। তাহেরপুর আই কেয়ার এন্ড ফ্যাকো সেন্টারের বিশেষজ্ঞ মেডিকেল টিম দ্বারা চক্ষু রোগীদের সু-চিকিৎসা সেবা প্রদান করা হবে। প্রতি বছর ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির প্রতিষ্ঠান সালেহা ইমারত চ্যারিটেবল ফাউন্ডেশন বিনামূল্যে চক্ষুশিবিরের এই আয়োজন করে থাকেন। 

সালেহা ইমারত ফাউন্ডেশন এ পর্যন্ত ২২ হাজার রোগীকে বিনামূল্যে চোখের চিকিৎসা প্রদান করেছে। বিনামূল্যে চক্ষুসেবা গ্রহণ করে আগের মতোই দেখতে পারছেন চক্ষু রোগীরা। রোগীদের যাবতীয় খরচ সালেহা ইমারত চ্যারিটেবল ফাউন্ডেশন বহন করবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status