ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
মামলা তুলে স্বামীর ঘরে ফিরলেন সারিক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 8 February, 2023, 1:13 PM

মামলা তুলে স্বামীর ঘরে ফিরলেন সারিক

মামলা তুলে স্বামীর ঘরে ফিরলেন সারিক

মডেল ও অভিনেত্রী সারিকা সাবরিন ২০২২ সালের ফেব্রুয়ারিতে বিয়ের পিঁড়িতে বসেছিলেন। বিয়ের কিছুদিন না যেতেই স্বামী জি এস বদরুদ্দিন রাহির বিরুদ্ধে যৌতুক ও নির্যাতনের অভিযোগ আনেন এই অভিনেত্রী।
যা নিয়ে হয়েছে মামলাও।


সেসময় সারিকা জানিয়েছিলেন, বেশ কিছুদিন ধরে স্বামীর থেকে দূরে আছেন তিনি। থাকছেন বাবা-মায়ের সঙ্গে।

অবশেষে জানা গেল, স্বামীর নামে করা সেই মামলা তুলে নিয়েছেন সারিকা। আর বর্তমানে স্বামীকে নিয়ে এক ছাদের নিচেই বসবাস করছেন তারা। মন দিয়েছেন সংসারে।

সারিকা বলেন, আমাদের বিষয়টি নিয়ে দুই পরিবার বসেছিল ও রাহি ক্ষমা চেয়েছে। সে একসঙ্গে থাকার সুযোগ চেয়েছে আর আমি তো তাকে ভালোবাসি। তাই মামলা তুলে নিয়েছি। তাছাড়া আমিও চেয়েছি, সুন্দরভাবে সংসার করতে।  

তিনি আরো বলেন, বিয়ে ভাঙা ভালো কিছু নয়। এই সুন্দর সমাধানে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন আমার শ্বশুরবাড়ির লোকজন। আমরা দুজনই একসঙ্গে সংসার চালাতে চেষ্টা করে যাচ্ছি। এখন রাহির বাসাতেই আছি।

২০২২ সালের ২ ফেব্রুয়ারি পারিবারিক পছন্দে বিয়ে করেন সারিকা ও রাহী। তার আগে ২০২১ সালের ১২ ডিসেম্বর তাদের বাগদান সম্পন্ন হয়।

এর আগে ২০১৪ সালে মাহিম করিমকে ভালোবেসে বিয়ে করেন সারিকা। বিয়ের এক বছরের মাথায় সারিকার কোল জুড়ে আসে এক কন্যা সন্তান। আর বিয়ের দুই বছরের মাথায় সারিকার সেই সংসারের বিচ্ছেদ হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status