ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
অভিনেত্রীর বিরুদ্ধে চাহালের মামলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 19 April, 2026, 10:55 AM

অভিনেত্রীর বিরুদ্ধে চাহালের মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে চাহালের মামলা

ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ও অভিনেত্রী তানিয়া চ্যাটার্জির মধ্যকার মেসেজকে কেন্দ্র করে বিতর্ক এখন আইনি লড়াইয়ে মোড় নিয়েছে। অভিনেত্রীর দাবি, ইনস্টাগ্রাম মেসেজ সংক্রান্ত ওই ভিডিও ভাইরাল হওয়ার পর চাহাল তার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন।

জানা গেছে, এই বিতর্কের সূত্রপাত ইনস্টাগ্রামে তানিয়াকে পাঠানো চাহালের একটি মেসেজ ঘিরে। সেখানে চাহাল তানিয়ার ইনস্টাগ্রাম স্টোরিতে ‘কিউট’ বলে সম্বোধন করেছিলেন। একটি ভিডিওতে এমন দাবি করেন অভিনেত্রী তানিয়া চ্যাটার্জি। তার এ ভিডিও সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় ব্যাপক প্রতিক্রিয়া।

তানিয়া পরে স্পষ্ট করেন, তিনি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে এই কথা বলেননি। আইপিএল সংক্রান্ত একটি আলোচনার সময় তিনি কেবল জানিয়েছিলেন— চাহাল তার স্টোরিতে একাধিকবার রিপ্লাই দিয়েছেন এবং একবার তাকে ‘কিউট’ বলেছিলেন।

অভিনেত্রীর বিরুদ্ধে চাহালের মামলা
ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞ / জয়-পলকের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন বিটিসিএল কর্মকর্তা তানিয়ার মতে, ‘কাউকে প্রশংসা করার মধ্যে কোনো ভুল নেই। আমি কেবল অত্যন্ত সহজভাবে বিষয়টি শেয়ার করেছিলাম কারণ আমি প্রশংসা পেতে পছন্দ করি।’

অভিনেত্রীর বিরুদ্ধে চাহালের মামলা
চিফ হুইপের কার্টুন প্রচারে অ্যাক্টিভিস্ট গ্রেপ্তার: এনসিপির নিন্দা ও মুক্তি দাবি তিনি অভিযোগ করেন, চাহালের ঘনিষ্ঠ কিছু ব্যক্তি তাকে ভিডিওটি মুছে ফেলার অনুরোধ করেছিলেন, যদিও এই দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।

তানিয়া জানান, তিনি ভাবেননি ভিডিওটি এতটা ভাইরাল হবে। তিনি আরও দাবি করেন, ভিডিওটি প্রকাশের পর থেকে তিনি ক্রমাগত ট্রোলিং ও সমালোচনার শিকার হচ্ছেন এবং এর মধ্যেই চাহাল আইনি পদক্ষেপ নিয়েছেন।

তানিয়া অভিযোগ করেন, এই বিতর্কের জেরে তার বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। ইমেইলের মাধ্যমে তিনি এই নোটিশ পেয়েছেন বলে জানান।

কিন্তু ভিডিওটি ভাইরাল হওয়ার পর চাহাল মানহানির মামলা করায় তানিয়া স্তম্ভিত হয়ে যান। তার দাবি, তিনি বরং চাহালের প্রশংসাই করেছেন এবং দেশের প্রতি তার অবদানের জন্য তাকে সম্মান করেন। তাই তার বিরুদ্ধে মানহানির অভিযোগ কেন আনা হলো, তা নিয়ে তিনি বিস্ময় প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘যুজবেন্দ্র চাহাল আমাকে ইমেইলের মাধ্যমে মানহানির নোটিশ পাঠিয়েছেন। আমি একজন আইনজীবী নিয়োগ করেছি এবং তারা আমাকে মামলার অর্থের পরিমাণ প্রকাশ না করার পরামর্শ দিয়েছেন। আমি কোনো ভুল করিনি। তিনি আমাকে ‘‘কিউট’’ লিখেছিলেন, অথচ মানুষ।’

এই বিতর্ক বা কথিত আইনি পদক্ষেপ নিয়ে যুজবেন্দ্র চাহাল এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। বর্তমানে তিনি আইপিএলে পাঞ্জাব কিংস দলের হয়ে খেলছেন। সাধারণত ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা হলেও চাহাল বরাবরই এসব বিষয়ে নীরব থাকতে পছন্দ করেন।

তানিয়া চ্যাটার্জি কলকাতাভিত্তিক একজন অভিনেতা এবং ডিজিটাল ক্রিয়েটর। তিনি মূলত ওটিটি প্ল্যাটফর্মের প্রজেক্ট যেমন— গান্ধী বাত সিজন ৪, উথা পটক, জাল এবং কাসাক-এ অভিনয়ের জন্য পরিচিত। সোশ্যাল মিডিয়ায় তার বড় একটি ফ্যানবেজ রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status