|
ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া
নতুন সময় ডেস্ক
|
![]() ফের ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া আজ রোববার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রাশিয়ান নিউজ এজেন্সি তাস। জাপানের প্রতিরক্ষামন্ত্রী তিনি জানান, নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলো জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের (ইইজেড)-এর বাইরে গিয়ে পতিত হয়েছে। জাপানি সময় সকাল প্রায় ৬টার দিকে (গ্রিনিচ মান সময় রাত ৯টা) এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় বলে জানান মন্ত্রী। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা আঞ্চলিক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে বলে বিশ্লেষকদের অভিমত। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
