ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
কোহলির ‘লাইক’ পেয়ে অস্বস্তিতে সেই জার্মান ইনফ্লুয়েন্সার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 19 April, 2026, 1:35 PM

কোহলির ‘লাইক’ পেয়ে অস্বস্তিতে সেই জার্মান ইনফ্লুয়েন্সার

কোহলির ‘লাইক’ পেয়ে অস্বস্তিতে সেই জার্মান ইনফ্লুয়েন্সার

ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি আবারও সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রে। এবার জার্মান ইনফ্লুয়েন্সার লেসলির একটি পোস্টে ‘লাইক’ দেওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে এই আলোচনা।

পোস্টটিতে ভারতীয় ফটোগ্রাফার অদ্বৈত বৈদ্যকেও ট্যাগ করা হয়েছিল। কোহলি লেসলিকে ফলো করেন না, তবুও সেই পোস্টে তার ‘লাইক’ দেখা যায়। মুহূর্তের মধ্যে স্ক্রিনশট ছড়িয়ে পড়ে। শুরু হয় মিম, জল্পনা ও ব্যাপক আলোচনা। কিছুক্ষণের মধ্যেই ‘লাইক’টি সরিয়ে নেওয়া হয়। তবে ততক্ষণে বিষয়টি বেশ ভালোভাবেই ছড়িয়ে পড়েছিল।

এই ঘটনা ২০২৫ সালের একটি পুরনো বিতর্কের কথা মনে করিয়ে দিয়েছে। সেবার অভিনেত্রী ও ইনফ্লুয়েন্সার অবনীত কৌরের পোস্টে কোহলির ‘লাইক’ দেওয়া নিয়েও একইরকম ঘটনা ঘটেছিল। 

সেই সময় কোহলি জানিয়েছিলেন, ফিড পরিষ্কার করার সময় অ্যালগরিদমের কারণে অনিচ্ছাকৃতভাবে এই ধরনের ইন্টারঅ্যাকশন হতে পারে। তিনি অযথা অনুমান না করতে অনুরোধ করেছিলেন।

এবারের ঘটনায় লেসলি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, শুরুতে মনোযোগ পেয়ে খুশি হয়েছিলেন। কিন্তু বিষয়টি এত দ্রুত বড় আকার নিলে তিনি অস্বস্তি অনুভব করেন। কোহলি ‘লাইক’ সরিয়ে নেওয়ার পর তার খারাপও লেগেছে বলে জানান। তিনি বলেন, কীভাবে এটি এত বড় খবর হয়ে গেল তা তিনি বুঝতে পারেননি। তবে এই অপ্রত্যাশিত মনোযোগের জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status