|
সাজেকে অবকাশ যাপনে তথ্যমন্ত্রী, রিসোর্টের কাছেই মধ্যরাতে রহস্যজনক আগুন
|
![]() সাজেকে অবকাশ যাপনে তথ্যমন্ত্রী, রিসোর্টের কাছেই মধ্যরাতে রহস্যজনক আগুন ঘটনাস্থলে উপস্থিত থাকা বাঘাইছড়ির সাংবাদিক ওমর ফারুক সুমন জানিয়েছেন, তথ্যমন্ত্রী সস্ত্রীক সাজেকে অবকাশযাপনে এসেছেন। এটা জানতে পেরে বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের সঙ্গে আমরা সংবাদ কর্মীরাও সাজেকে অবস্থান করছি। রাত সাড়ে ১২টার সময় আকস্মিকভাবে সাজেক পর্যটন কেন্দ্রের লুসাই হেরিটেজ কটেজের নিচে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা কটেজের নিকটে চলে আসতে থাকে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা দীর্ঘ এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। পুরো ঘটনার সময় বাঘাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তারসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থলের অদূরে সশরীরে উপস্থিত ছিলেন। এই ঘটনা কে বা কারা ঘটিয়েছে সেটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন ইউএনও।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা পরিষদের নির্বাচন সম্পন্ন
খাগড়াছড়িতে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে পুলিশ লাইন্স স্কুল চ্যাম্পিয়ন, সাইফাতের দুর্দান্ত সেঞ্চুরি
সাজেকও বাঘাইছড়ির দূর্গম পাহাড়ি গ্রামে বিশুদ্ধ পানির তীব্র সংকট
তেঁতুলিয়া সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির দ্বি- বার্ষিক নির্বাচন
