ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা যায়নি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 22 March, 2023, 12:12 AM

সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা যায়নি

সৌদি আরবে পবিত্র রমজানের চাঁদ দেখা যায়নি

সৌদি আরবে মঙ্গলবার পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী বৃহস্পতিবার দেশটিতে রোজা শুরু হচ্ছে। খবর আরব নিউজের

সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, আজ সন্ধ্যায় সৌদি আরবের আকাশে রমজানের চাঁদ দেখার আহ্বান জানিয়েছিলেন দেশটির সুপ্রিম কোর্ট। তবে দেশটির কোনো অঞ্চল থেকে চাঁদ দেখার খবর পায়নি কর্তৃপক্ষ। তাই আগামী বৃহস্পতিবার পবিত্র রমজান শুরু হবে।

বাংলাদেশে আগামীকাল বুধবার পবিত্র রমজানের চাঁদ দেখা কমিটির সভা হওয়ার কথা রয়েছে। রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে সন্ধ্যা সাড়ে ছয়টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, জাতীয় চাঁদ দেখা কমিটির এ বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর জন্য সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।
টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭।
ফ্যাক্স নম্বর : ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status