ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
শহরে মোটরসাইকেলের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 22 March, 2023, 2:56 PM

শহরে মোটরসাইকেলের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

শহরে মোটরসাইকেলের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

মোটরসাইকেলের গতিসীমা শহর এলাকায় ৩০ কিলোমিটারের বেশি করার বিষয়টি পর্যালোচনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় গতিসীমার বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনা হয়। দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।

দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, একনেক সভায় প্রধানমন্ত্রী বলেন, এখন মানুষ দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের ক্ষেত্রে মোটরসাইকেল ব্যবহার করেন। পণ্য পরিবহনেও অনেক সময় মোটরসাইকেল ব্যবহার করা হয়।

তাই সামগ্রিক বিবেচনায় প্রধানমন্ত্রী মোটরসাইকেলের গতিসীমা বাড়ানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি ভালোভাবে অবগত নন জানিয়ে অবিলম্বে প্রধানমন্ত্রীর নির্দেশ পরিপালনের কথা জানান।

বেপরোয়া গতি ও দুর্ঘটনা নিয়ন্ত্রণে ইতিমধ্যে ‘মোটরসাইকেল চলাচল নীতিমালার’ খসড়া তৈরি করা হয়েছে। এতে শহরের মধ্যে মোটরসাইকেলের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৩০ কিলোমিটার করার প্রস্তাব রাখা হয়েছে।

নীতিমালায় এমন প্রস্তাব করার বিষয়টি জানাজানি হওয়ার পর বিভিন্ন মহলে এ নিয়ে সমালোচনা হচ্ছে। এমন পরিস্থিতিতে গতকাল বিষয়টি নিয়ে একনেক সভায়ও আলোচনা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status