ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
দেশে এসেছেন খালেদা জিয়ার পূত্রবধু শর্মিলা
প্রকাশ: Wednesday, 22 March, 2023, 6:00 PM

দেশে এসেছেন খালেদা জিয়ার পূত্রবধু শর্মিলা

দেশে এসেছেন খালেদা জিয়ার পূত্রবধু শর্মিলা

বিএনপির চেয়ারপাসন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান দেশে এসেছেন। তিনি লন্ডন থেকে ঢাকায় আসেন গতকাল মঙ্গলবার মধ্যরাতে।

শর্মিলা রহমান খালেদা জিয়াকে দেখতে এসেছেন। তিনি ঢাকার গুলশানে খালেদা জিয়ার বাসভবনে উঠেছেন বলে তাঁদের পরিবারিক সূত্র জানিয়েছে।

৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উচ্চ রক্তচাপ, কিডনি সমস্যা, আথ্রাইটিসসহ নানা জটিল রোগে ভুগছেন।

এর আগে ২০২১ সালের অক্টোবর মাসে খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে পড়লে তখন শর্মিলা রহমান তাঁকে দেখতে ঢাকায় এসেছিলেন। সে সময় তিনি আড়াই মাসের মতো ঢাকায় ছিলেন। খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে ২০২২ সালের জানুয়ারির মাঝামাঝি সময়ে তিনি লন্ডনে চলে যান।

শর্মিলা রহমান লন্ডনে থাকেন। খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও পরিবারসহ লন্ডনে অবস্থান করছেন।

তারেক রহমান লন্ডনে অবস্থান করছেন গত সেনা–সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সাল থেকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status