ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
অবশেষে ইন্টারপোলের রেড নোটিশে আরাভ খান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 24 March, 2023, 11:00 AM

অবশেষে ইন্টারপোলের রেড নোটিশে আরাভ খান

অবশেষে ইন্টারপোলের রেড নোটিশে আরাভ খান

অবশেষে ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেডের তালিকায় নাম উঠেছে দুবাইয়ের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী আরাভ খান ওরফে রবিউল ইসলামের। তালিকায় ৬৩তম বাংলাদেশি তিনি।

বৃহস্পতিবার (২৩ মার্চ) রাতে ইন্টারপোলের ওয়েবসাইটে মোস্ট ওয়ান্টেডের তালিকায় তার নাম, ছবি ও পরিচয় সংযুক্ত করে প্রকাশ করা হয়েছে।

ইন্টারপোলের ওয়েবসাইটে তার নাম লেখা হয়েছে রবিউল ইসলাম রবিউল। বয়স ৩৫ বছর। জাতীয়তা দেখানো হয়েছে বাংলাদেশি। তার জন্মস্থান বাগেরহাটে।

এর আগে, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছিলেন, আরাভ খানের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলকে চিঠি পাঠানো হয়েছে।

রবিউল ইসলামের নাম যুক্ত হওয়ার প্রেক্ষিতে ইন্টারপোলের তালিকায় ৬৩ জন বাংলাদেশি অপরাধী সংস্থাটির রেড নোটিশের আওতায় রয়েছে। যারা বিভিন্ন দেশে অবস্থান করছে।

এদিকে, দুদিন ধরে হদিস মিলছে না আলোচিত আরাভ খানের। তিনি দুবাইয়ে আছেন, নাকি দুবাই ছেড়ে গেছেন, সে বিষয়েও কেউ সঠিক তথ্য দিতে পারছেন না। সাকিব আল হাসানকে দিয়ে উদ্বোধন করা সেই আলোচিত জুয়েলারিও বন্ধ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status