ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
সীতাকুণ্ডে বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত
আবু হানিফ রানা, চট্টগ্রাম
প্রকাশ: Monday, 22 June, 2026, 7:00 PM

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

সীতাকুণ্ডে বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোহাম্মদ ইয়াছিন আরাফাত আকাশ (১৯) নামে এক অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) দুপুর আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরুল আফসার।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় একটি সিডিএম পরিবহনের যাত্রীবাহী বাস ঢাকামুখি লেনের সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ বাইপাস এলাকা অতিক্রম করার সময়  একটি অটোরিক্সার সাথে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে অটোরিক্সা চালক গুরুতর আহত হন। পরে এলাকাবাসী আহত চালককে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইয়াছিন আরাফাত আকাশ সীতাকুণ্ড উপজেলার পূর্ব সৈয়দপুর ইউনিয়নের বাসিন্দা বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status