|
সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো জব ফেয়ার ২০২৬
নতুন সময় প্রতিনিধি
|
![]() সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো জব ফেয়ার ২০২৬ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষার্থী, নবীন গ্র্যাজুয়েট এবং বিপুল সংখ্যক চাকরিপ্রার্থী উপস্থিত ছিলেন। জব ফেয়ারে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা চাকরিপ্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি) গ্রহণ, প্রাথমিক সাক্ষাৎকার এবং চাকরি সংক্রান্ত পরামর্শ প্রদান করেন। অনেক প্রতিষ্ঠান মেলার মধ্যেই যোগ্য প্রার্থীদের প্রাথমিকভাবে নির্বাচিত ও চাকরির জন্য নিশ্চিত করে, যা চাকরিপ্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন চাকরিপ্রার্থীদের জন্য কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচনের পাশাপাশি নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর জন্যও দক্ষ জনবল খুঁজে পাওয়ার সুযোগ সৃষ্টি করে। মেলায় অংশগ্রহণকারী চাকরিপ্রার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে জেলার বেকারত্ব হ্রাস এবং কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
