ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
হজে গিয়ে কটাক্ষের মুখে বলিউড অভিনেত্রী
প্রকাশ: Tuesday, 28 March, 2023, 12:01 PM

হজে গিয়ে কটাক্ষের মুখে বলিউড অভিনেত্রী

হজে গিয়ে কটাক্ষের মুখে বলিউড অভিনেত্রী

হিন্দি ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ হিনা খান। হিন্দি সিরিয়ালের লক্ষ্মীবউ থেকে হিনা এখনকার ‘স্টাইল আইকন’। তার সাজ এবং পোশাকের কারণে বহুবারই সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। ইনস্টাগ্রামেও তার অনুরাগীর সংখ্যা পাল্লা দেবে বলিউডের প্রথম সারির অভিনেত্রীদেরও। তবে এবার সেই হিনাকেই পড়তে হলো কটাক্ষের মুখে।

মূলত পবিত্র রমজানকে কেন্দ্র করে মক্কা মদিনায় গেছেন হিনা। ওমরাহ হজে গিয়ে বিভিন্ন মুহূর্তের ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলের পাতায় তুলে ধরেন তিনি। যেখানে মাথা থেকে পা হিজাবে ঢাকা তার। সঙ্গে রয়েছেন মা এবং ভাই। কিন্তু ধর্মীয় স্থানের সেই ছবি পোস্ট করেই এবার সোশ্যাল হ্যান্ডেলে কটাক্ষের শিকার হলেন হিনা।

কেউ লিখেছেন, “এই জন্য উমরাহ করতে গিয়েছেন? লজ্জা হওয়া উচিত”। কারও বক্তব্য, ‘এটা কি বিজনেস ট্রিপ? যার জন্য গিয়েছেন সেই পুণ্য মিলবে তো! মালদ্বীপ, লন্ডন, সুইজারল্যান্ড, মক্কা-মদিনা, বৈষ্ণবদেবী সবটাই ফোটোশুটের আখড়া হয়ে গিয়েছে।’ এসব কটাক্ষের মুখে পড়েই যেন তড়িঘড়ি নিজের পোস্টে কমেন্ট অপশন বন্ধ করে দেন হিনা।

তবে কটাক্ষের তির ধেয়ে আসার পর মুখ খুলেছেন হিনা। তিনি নিজের ইনস্টাগ্রামে লেখেন, ‘আমি অবাক হয়ে যাচ্ছি আপনাদের এই রুচি দেখে। আপনারা যে যাই বলুন। আমি শুধু এটাই বলব, আমি সাধু নই, তবে কর্মফলে বিশ্বাসী। বাকি আপনাদের প্রত্যেককে তো উপরে গিয়ে কৃতকর্মের জবাব দিতেই হবে।’

এই মুহূর্তে হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির একাধিক তারকা হজে গিয়েছেন। তবে হিনার এটাই প্রথম বার। সেখান থেকে মায়ের অসুস্থতার কথাও জানান অভিনেত্রী। সেখানে গিয়ে পায়ের অবস্থা এতটাই খারাপ হয়ে যায়, যে মাকে নিয়ে হুইলচেয়ারে করে ঘুরতে হচ্ছে হিনাকে। মায়ের জন্য অনুরাগীদের প্রার্থনা করার অনুরোধও করেন অভিনেত্রী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status