ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৯ এপ্রিল ২০২৬ ৬ বৈশাখ ১৪৩৩
বাঙালি অভিনেত্রীর সঙ্গে পার্টিতে মাতলেন শাহরুখ পুত্র
প্রকাশ: Tuesday, 28 March, 2023, 12:05 PM

বাঙালি অভিনেত্রীর সঙ্গে পার্টিতে মাতলেন শাহরুখ পুত্র

বাঙালি অভিনেত্রীর সঙ্গে পার্টিতে মাতলেন শাহরুখ পুত্র

বলিউডের স্টার কিডরা প্রায়ই ক্যামেরার নজরদারির মধ্যে থাকেন। তাদের মধ্যে অনেককে নিয়ে গণমাধ্যম কর্মীদের কৌতুহল একটু বেশি। সেই তালিকায় শীর্ষে আছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের পুত্র আরিয়ান খান।

মাদককাণ্ডে আরিয়ানের নাম উঠে আসার পর থেকে আগ্রহ যেন আরো বেড়েছে সব মহলেই। জেল থেকে ছাড়া পাওয়ার পর কিছুদিন লোকচক্ষুর আড়ালে থাকলেও এরই মধ্যে স্বাভাবিক ছন্দে ফিরেন আরিয়ান। বেশির ভাগ সময় মুম্বাইয়ের বিভিন্ন জায়গায় পার্টি করতে দেখা গিয়েছে তাকে।

কিন্তু এ বার এক রাতের পার্টিতে বাঙালি একজন অভিনেত্রীর সঙ্গে উল্লাসে মাততে দেখা গিয়েছে বলিউডের কিং খানের শাহজাদাকে।

ভারতীয় সংমাদ মাধ্যম জি নিউজের প্রতিবেদনে প্রকাশিত তথ্য থেকে জানা যায়, ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাইরা বন্দ্যোপাধ্যায় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শনিবার রাতে আরিয়ানের সঙ্গে পার্টিতে মত্ত থাকা কিছু ছবি এবং একটি ভিডিও শেয়ার করেন। আর সেখানে অভিনেত্রী লিখেছেন ,‘প্রিয় মানুষদের সঙ্গে পাগল করা রাত।’ শুধু তা-ই নয়, আরিয়ানকে শুভেচ্ছাবার্তাও দেন তিনি।

ছোট পর্দা ছাড়াও নাইরা তেলগু, মালয়ালম, কন্নড় ছবিতে কাজ করেছেন। আপাতত ‘পিশাচিনী’ সিরিয়ালের মুখ্য ভূমিকায় দেখা যায় নাইরাকে। এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে ২০২৩ সালেই বলিউডে অভিষেক হওয়ার কথা চলছে আরিয়ানের। তবে নায়ক নন, পরিচালকের আসনই নাকি পছন্দ শাহরুখ খানের বড় পুত্রের ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status