ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
তাকে আপা বলা যাবে না, ডাকতে হবে ম্যাডাম!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 30 March, 2023, 1:48 AM

তাকে আপা বলা যাবে না, ডাকতে হবে ম্যাডাম!

তাকে আপা বলা যাবে না, ডাকতে হবে ম্যাডাম!

‘আপা’ বলায় সাংবাদিকদের ওপর ক্ষেপে গেলেন এক নারী চিকিৎসক। নিরুপমা পাল নামে ঐ নারী চিকিৎসক সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। তিনি বলেন, ‘‘আমাকে ‘আপা’ নয়, ‘ম্যাডাম’ বলতে হবে।’’ সামাজিক যোগাযোগ মাধ্যমে চিকিৎসকের রেগে যাওয়ার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, ঐ চিকিৎসকের ইন্টারভিউ নিচ্ছিলেন স্থানীয় সাংবাদিকরা। তারা ঐ চিকিৎসকের কাছে জানতে চান, আপা আপনার নাম কী? নিরুপমা পাল জানিয়ে চিকিৎসক রেগে গিয়ে বলেন, আপনি আমাকে ‘আপা’ বলছেন কেন? এ সময় পাশ থেকে আরেক জন প্রশ্ন করেন, তাহলে আপনাকে কী বলতে হবে ‘ম্যাডাম’? তখন চিকিৎসক নিরুপমা পাল বলেন, ‘হ্যাঁ অবশ্যই’ আমাকে ম্যাডাম বলতে হবে। তখন সাংবাদিকরা প্রশ্ন করেন, কেন আপনাকে ‘ম্যাডাম’ বলতে হবে—এ সময় ঐ নারী চিকিৎসক পাশের এক জনকে বলেন, আচ্ছা উনি কেন আমাকে হ্যারাজ (হয়রানি) করছে বলেন। তখন অন্য এক জনকে বলতে শোনা যায়, আপনিই তো প্রথমে শুরু করলেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি সিংগাইরে একটি মারামারির ঘটনায় আহতদের ইনজুরি সার্টিফিকেটে ভুল তথ্য দেওয়ার অভিযোগ ওঠে  চিকিৎসকের বিরুদ্ধে। গত ২৪ মার্চ এ বিষয়ে  স্থানীয় কয়েক জন সাংবাদকর্মী তার বক্তব্য জানতে হাসপাতালে গেলে এমন পরিস্থিতির সৃষ্টি হয়।

পরে বিপ্লব শান্ত নামে এক সংবাদকর্মী ফেসবুকে আপু বলায় চিকিৎসক রেগে যাওয়ার ভিডিওটি আপলোড করেন। যা মুহূর্তে নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে।

চিকিৎসক নিরুপমা পালের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি তার স্বামী ডা. পার্থ রিসিভ করে সাংবাদিকদের বলেন, ভাইরাল ভিডিও নিয়ে তার স্ত্রী মানসিকভাবে কিছুটা বিপর্যস্ত। এ বিষয়ে তিনি কোনো কথা বলতে চান না। চিকিৎসকের রেগে যাওয়ার ভিডিও ভাইরাল হওয়ার বিষয়টি জানতে পেরেছেন বলে মানিকগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. মো. মোয়াজ্জেম হোসেন জানিয়েছেন। তিনি বলেন, এটি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝির ঘটনা ছিল। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় সে নির্দেশনা দেওয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status