ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ বন্ধের আহবান 'বিআইজেএফ'র
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 1 April, 2023, 5:52 PM

ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ বন্ধের আহবান 'বিআইজেএফ'র

ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ বন্ধের আহবান 'বিআইজেএফ'র

সংবাদ প্রকাশকে কেন্দ্র করে দৈনিক প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামসকে মধ্যরাতে বাসা থেকে তুলে নিয়ে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা ও পত্রিকাটির সম্পাদকের বিরুদ্ধে মামলা দায়ের করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ)।

অন্যদিকে দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি মাহবুবুল আলম লাবলুর বিরুদ্ধে চট্টগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করার ঘটনাও উদ্বেগজনক।

সংগঠনের সভাপতি নাজনীন নাহার ও সাধারণ সম্পাদক সাব্বিন হাসান স্বাক্ষরিত বিবৃতেতে বলা হয়েছে ‘ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি বলে মনে করে বিআইজেএফ’।

প্রথম আলো সম্পাদক ও প্রতিবেদকের বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য সমাধান প্রত্যাশা করে সংগঠনের নেতারা।

আইনের ঊর্ধ্বে কেউ নয়। তবে মূলধারার গণমাধ্যমে প্রকাশিত কোনো প্রতিবেদনের বিষয় কেউ সংক্ষুব্ধ হলে মামলা করার আগে প্রেস কাউন্সিলের মতামত নেওয়া জরুরি বলে মনে করে বিআইজেএফ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status