|
পরীমনি-রাজের আবার মনোমালিন্য! নায়িকার নতুন বার্তা উস্কে দিল জল্পনা
|
![]() পরীমনি-রাজের আবার মনোমালিন্য! নায়িকার নতুন বার্তা উস্কে দিল জল্পনা তিনি লিখেছেন- সাধারণত আমি মানুষকে নিজের ভুল শুধরে নেওয়ার জন্য অনেক সময় দিই; কিন্তু যখন আমি কোনো কিছু থেকে একবার ফিরে আসি তারপর আর ফিরেও তাকাই না। আচমকা কেন ছবির সঙ্গে এমন লিখলেন পরীমনি? তবে কি আবারো স্বামী শরিফুল রাজের সঙ্গে সমস্যায় আছেন এই নায়িকা? বেশ কয়েক মাস আগে খানিকটা টানাপোড়েনের মধ্যেই গিয়েছে তাদের সম্পর্ক। অন্য নায়িকার সঙ্গে স্বামীর সম্পর্ক ঘিরে প্রকাশ্যেই রাজকে হুমকি দিয়েছিলেন নায়িকা। তারপর অবশ্য আবারো ছেলে রাজ্য আর স্বামীকে নিয়ে নিজের সংসার গুছিয়ে নিয়েছেন পরীমনি। ঘটা করে রাজ্যের মুখে ভাতের অনুষ্ঠানও করেছেন। রাজের সঙ্গেও মিষ্টি মুহূর্তের ছবি সবার সঙ্গে ভাগ করতে থাকেন নায়িকা। তারপর আবারো কি রাজের সঙ্গে কোনো মনোমালিন্য হলো তার? অভিনেত্রীর এই ছবি দেখে এমন অনেক প্রশ্নই উঠে আসছে। যদিও এ প্রসঙ্গে পরীমণি কোনো মন্তব্যই করেননি। এমনটা তিনি কেন লিখলেন, তা জানা যায়নি। আগামী দিনে নায়িকার জীবনে অন্য কিছু ঘটে কিনা, তা তো সময় বলবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
