ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
আইপিএল থেকে সরে দাঁড়ানোর কারণ জানালেন সাকিব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 8 April, 2023, 11:10 AM

আইপিএল থেকে সরে দাঁড়ানোর কারণ জানালেন সাকিব

আইপিএল থেকে সরে দাঁড়ানোর কারণ জানালেন সাকিব

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবারের আসর থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন সাকিব আল হাসান। ঠিক কি কারণে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন তার কারণ জানালেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। 

শুক্রবার (৭ এপ্রিল) আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ের পর সংবাদ সম্মেলনে আসেন সাকিব। আইপিএল থেকে সরে দাঁড়ানো প্রসঙ্গে সাকিব জানান পারিবারিক কারণেই আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। আইপিএল খেলতে না পারায় মন খারাপ হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'নাহ। অবশ্যই ভালো একটা সুযোগ ছিল। বিশ্বকাপের বছর যেহেতু। কিন্তু ফ্যামিলি ইমার্জেন্সি তো ফ্যামিলি ইমার্জেন্সি।'

অন্যদিকে চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডানের হয়ে একটি ম্যাচ খেলছেন সাকিব। আইপিএলে না যাওয়ায় মোহামেডানের হয়ে বাকী ম্যাচ খেলবেন কিনা তা নিয়েও ধোঁয়াশা রেখেছেন সাকিব। সামনের ম্যাচগুলোতে মোহামেডানের হয়ে খেলা প্রসঙ্গে তিনি বলেন, 'সেটা সময়ই বলে দিবে, দেখি!'

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status