|
ঢাকার রাস্তায় সিএনজি চালাচ্ছেন এই সংগীতশিল্পী
নতুন সময় ডেস্ক
|
![]() ঢাকার রাস্তায় সিএনজি চালাচ্ছেন এই সংগীতশিল্পী তবে খোঁজ নিয়ে মিলেছে খানিক স্বস্তি। জীবনের তাগিদে নয়, গল্পের প্রয়োজনেই তিনি এমন পরিস্থিতিতে নিজেকে জড়িয়েছেন। ঈদ উৎসবকে সামনে রেখে তৈরি একটি গানের গল্পে সিএনজি চালকের চরিত্রে দেখা যাবে তাকে। ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে নির্মিত গানটির নাম ‘মিথ্যেবাদীরে’। এর কথা ও সুর করেছেন প্লাবন কোরেশি আর সংগীতায়োজন করেছেন কিশোর নিজেই। কিশোর ও মডেল জেবা জান্নাতকে নিয়ে গানটির গল্পনির্ভর ভিডিও নির্মাণ করেছেন এ কে পরাগ। কিশোর জানান, এটি একটি মডার্ন ফোক গান। যেমন গান তিনি সচরাচর গাননি আগে। অন্যদিকে সিএনজি চালানো প্রসঙ্গে এই গায়ক বলেন, ‘চরিত্রের প্রয়োজনে সিএনজি চালাতে হলো। যেহেতু গাড়ি চালানোর অভ্যাস আছে, সেহেতু সিএনজি চালাতে খুব একটা বেগ পেতে হয়নি। মূল চালকের কাছ থেকে হালকা ট্রেনিং নিয়েছি শুটিংয়ের সময়। দেখলাম, ভালোই চালাতে পারি!’ কিশোর জানান, এই গানে শুধু সিএনজি চালকই নন তিনি। আরও কয়েকটি ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। যা ক্রমশ প্রকাশ্য। আসছে ঈদে কিশোরের একমাত্র উপহার হিসেবে ডিএমএস-এর ব্যানারে প্রকাশ পাচ্ছে গানচিত্রটি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
