|
আইফোনকে টেক্কা দেবে ‘নকিয়া ম্যাজিক ম্যাক্স’
নতুন সময় ডেস্ক
|
![]() আইফোনকে টেক্কা দেবে ‘নকিয়া ম্যাজিক ম্যাক্স’ এমন অবস্থায় নকিয়া আইফোনের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করার উদ্দেশ্য নিয়ে বাজারে আনতে যাচ্ছে নতুন স্মার্টফোন। সম্প্রতি নকিয়া নতুন লোগো চালু করেছে। এছাড়া একটি নতুন ইউজার ইন্টারফেস (ইউ আই) চালু করেছে, যা ডিজাইন এবং অ্যানিমেশনে অনেক পরিবর্তন হতে পারে। নকিয়া এমন অনেক পরিবর্তন এনেছে যা ব্র্যান্ডকে আবার প্রতিযোগিতায় ফিরিয়ে আনতে সাহায্য করতে পারে। একটি সূত্রের দাবি, নকিয়া এখন পুরোপুরি ফ্ল্যাগশিপ সেগমেন্টে পা রাখার প্রস্তুতি নিচ্ছে। নকিয়ার নতুন স্মার্টফোনের নাম হবে ‘নকিয়া ম্যাজিক ম্যাক্স’। নকিয়া ম্যাজিক ম্যাক্সকে বলা হচ্ছে নকিয়ার পিওর ইউ আই প্রবর্তনকারী প্রথম নকিয়া ফোন যা কোম্পানির সর্বশেষ ইউজার ইন্টারফেস। অবশ্য অন্যান্য সূত্রের দাবি, এই ইউজার ইন্টারফেস নকিয়া স্মার্টফোনে নাও আসতে পারে। সম্প্রতি ফাঁস হয়ে যাওয়া একাধিক তথ্য অনুযায়ী, নকিয়া ম্যাজিক ম্যাক্সে পরিচিত ডিজাইন থাকলেও এটি ইউনিক হবে। এটির সামনে একটি একটি ফুল স্ক্রীন বেজেলেস ডিসপ্লে থাকবে বলে জানা গেছে। তবে পেছনের ক্যামেরা সেটআপ অ্যাপলের আইফোনের মতোই হবে। ডিভাইসটিতে আইফোন দ্বারা অনুপ্রাণিত ফ্ল্যাট এজেস থাকছে। পেছনের প্রান্তগুলো দেখতে আইফোনের চেয়ে গোলাকার হবে। এছাড়া রাউন্ড এজেস হাতের তালুতে কতটা আরামদায়ক হবে সেই চেষ্টা চালানো হয়েছে। নকিয়া ম্যাজিক ম্যাক্সের সামনে থাকছে একটি ৬.৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। এটির রিফ্লেশ রেট ১২০ হার্টজ। এতে ১০৮০×২৪০০ পিক্সেলস রেজুলেশনও থাকবে। ডিসপ্লের সর্বোচ্চ কেন্দ্রে একটি ৬৪ মেগাপিক্সেল পাঞ্চ-হোল সেলফি ক্যামেরা থাকবে। নকিয়ার নতুন এই স্মার্টফোনে সর্বাধুনিক এবং দক্ষ স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপ থাকবে। ডিভাইসটিতে থাকবে ৮, ১২ ও ১৬ জিবি র্যাম এবং ২৫৬ ও ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ সংস্করণ। এদিকে এই ফোনের অন্যতম সেরা ফিচার হবে ব্যাটারি লাইফ। ফাঁস হয়ে যাওয়া তথ্য থেকে জানা গেছে, আসন্ন নকিয়া ফ্ল্যাগশিপ ফোনটিতে থাকবে ৭ হাজার ৫০০ এমএএইচের ব্যাটারি। ব্যাটারিটির দ্রুত চার্জিং ক্ষমতার কথাও উল্লেখ করা হয়েছে। সূত্র অনুযায়ী, নকিয়া স্মার্টফোনটির প্রারম্ভিক মূল্য রাখা হয়েছে ৪০০ মার্কিন ডলার। ডিভাইসটি লাল, কালো, সবুজ এবং সোনালী রঙে পাওয়া যাবে। তবে নকিয়া এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। নকিয়া ম্যাজিক ম্যাক্স ২০২৩ সালের আগস্টে লঞ্চ করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
